তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণের লক্ষ্যে কয়েক দফা বৈঠক হলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি সংশ্লিষ্টরা। মঙ্গলবার অনুষ্ঠিত ন্যূনতম মজুরি বোর্ডের চতুর্থ সভায় মালিক ও শ্রমিক উভয় পক্ষই তাদের প্রস্তাব তুলে ধরলেও বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে। সর্বশেষ প্রস্তাব অনুযায়ী, মালিকপক্ষ চতুর্থ গ্রেডে ন্যূনতম ১৫ হাজার ৭০০ টাকা মজুরির প্রস্তাব করেছে, যেখানে শ্রমিকপক্ষ দাবি করছে ২২ হাজার টাকা। বৈঠকের বিরতিতে বিকাল সাড়ে ৪টায় আজাদ সুবহানী বলেন, নিম্নতম চতুর্থ গ্রেডে মালিক পক্ষ ১৫ হাজার টাকা প্রস্তাব ছিল। সভায় মালিকপক্ষের প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হলেও ঐকমত্যে পৌঁছাতে না পারায় বৈঠক অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়।
মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী আলোচনার ফাঁকে সাংবাদিকদের জানান, চতুর্থ গ্রেডের মজুরি নিয়ে মালিকপক্ষ ধাপে ধাপে তাদের প্রস্তাব বাড়িয়েছে। শুরুতে ১৫ হাজার টাকা, পরে ১৫ হাজার ৫০০ টাকা এবং সবশেষ ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব দেওয়া হয়। মঙ্গলবার দুপুর ২টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলা এই সভায় বোর্ডের নিরপেক্ষ সদস্য মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন ও আসিফ আইয়ুব এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার ও আনোয়ার হোসাইন উপস্থিত ছিলেন। একইভাবে শ্রমিকপক্ষের প্রস্তাবও মালিকপক্ষ গ্রহণ করেনি।
চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী আরও বলেন, উভয় পক্ষের প্রস্তাবই একে অপরের কাছে গ্রহণযোগ্য হয়নি। বর্তমানে পোশাক শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। গত ৯ নভেম্বর বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ চতুর্থ গ্রেডে ৩২ হাজার টাকা এবং শিক্ষানবিশদের জন্য ৩০ হাজার টাকা প্রস্তাব করেছিল।
মালিকপক্ষের প্রস্তাবনা বিশ্লেষণে দেখা যায়, তারা বিভিন্ন ধাপে ২০২৩ সালের বিদ্যমান মজুরির চেয়ে বেতন বাড়ানোর রূপরেখা দিয়েছে। মালিকপক্ষের তৃতীয় ও চূড়ান্ত প্রস্তাবে গ্রেড-১ এ ১৮ হাজার ৮২৮ টাকা, গ্রেড-২ এ ১৭ হাজার ৮৮৭ টাকা, গ্রেড-৩ এ ১৬ হাজার ৯৯৬ টাকা এবং গ্রেড-৪ এ ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে। এর আগে প্রথম প্রস্তাবে গ্রেড-১ থেকে ৪ পর্যন্ত যথাক্রমে ১৭ হাজার ৮৫০, ১৬ হাজার ৯৫০, ১৬ হাজার ১১০ এবং ১৫ হাজার টাকা রাখা হয়েছিল। দ্বিতীয় পর্যায়ে তা বাড়িয়ে যথাক্রমে ১৮ হাজার ১৫০, ১৭ হাজার ২৫০, ১৬ হাজার ৬৫০ এবং ১৫ হাজার ৫০০ টাকায় উন্নীত করা হয়। এতে পূর্বের গ্রেডের তুলনায় ২০২৩ সালের মজুরির চেয়ে ১ নম্বর গ্রেডে ২ হাজার ৮১৫ টাকা, ২ নম্বর গ্রেডে ২ হাজার ৬৭৭ টাকা, ৩ নম্বর গ্রেডে ২ হাজার ৫৬০ টাকা এবং ৪ নম্বর গ্রেডে ২ হাজার ৫০০ টাকা বৃদ্ধি পায়। পরবর্তী ধাপে মালিকপক্ষের দ্বিতীয় প্রস্তাবে প্রথম প্রস্তাবের সঙ্গে ১ ও ২ নম্বর গ্রেডে ৩০০ টাকা করে এবং ৩ ও ৪ নম্বর গ্রেডে ৫০০ টাকা করে বাড়ানোর প্রস্তাব রাখা হয়, এর ফলে গ্রেড অনুযায়ী প্রস্তাবিত অঙ্ক দাঁড়ায় ১৮ হাজার ১৫০ টাকা, ১৭ হাজার ২৫০ টাকা, ১৬ হাজার ৬৫০ টাকা। 1, 2, 300, 3, 4, 500, 18, 150, 17, 250, 16, 650, 15. এরপর তৃতীয় প্রস্তাবে দ্বিতীয় প্রস্তাবের তুলনায় ১ নম্বর গ্রেডে ৬৭৮ টাকা, ২ নম্বর গ্রেডে ৬৩৭ টাকা, ৩ নম্বর গ্রেডে ৩৪৬ টাকা এবং ৪ নম্বর গ্রেডে ২০০ টাকা বাড়িয়ে চূড়ান্ত পর্যায়ের প্রস্তাব তুলে ধরা হয়, যেখানে গ্রেড-১ থেকে গ্রেড-৪ পর্যন্ত প্রস্তাবিত পরিমাণ দাঁড়ায়। 1, 678, 2, 637, 3, 346, 4, 200, 18, 828, 17, 887, 16, 996, 15, 700. এ পর্যায়ে ২০২৩ সালের মজুরির চেয়ে ১ নম্বর গ্রেডে ৩২ হাজার ৯৬২ টাকা, ২ নম্বর গ্রেডে ২৮ হাজার ৭২৭ টাকা, ৩ নম্বর গ্রেডে ২৪ হাজার ৪৫০ টাকা এবং ৪ নম্বর গ্রেডে ১৯ হাজার ৫০০ টাকা বেশি প্রস্তাব করা হয়েছিল।
অন্যদিকে, শ্রমিকপক্ষের দাবিগুলো শুরু থেকেই উচ্চতর ছিল। তাদের প্রথম প্রস্তাবে গ্রেড-১ এ ৪৮ হাজার টাকা, গ্রেড-২ এ ৪৩ হাজার টাকা, গ্রেড-৩ এ ৩৮ হাজার টাকা এবং গ্রেড-৪ এ ৩২ হাজার টাকা চাওয়া হয়েছিল। এরপর আলোচনার দ্বিতীয় ধাপে তারা প্রস্তাব কমিয়ে গ্রেড-১ এ ৪০ হাজার, গ্রেড-২ এ ৩৫ হাজার, গ্রেড-৩ এ ৩০ হাজার এবং গ্রেড-৪ এ ২৫ হাজার টাকায় নিয়ে আসে। সর্বশেষ তৃতীয় ধাপে শ্রমিকপক্ষ গ্রেড-১ এ ৩৫ হাজার, গ্রেড-২ এ ৩০ হাজার, গ্রেড-৩ এ ২৭ হাজার এবং গ্রেড-৪ এ ২২ হাজার টাকা দাবি করেছে। মজুরি বোর্ডের চেয়ারম্যান আশা প্রকাশ করেছেন যে, আলোচনার মাধ্যমে সমন্বিত একটি সমাধানে পৌঁছানোর চেষ্টা চলছে এবং মঙ্গলবার রাত ৯টার মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। আলোচনার দ্বিতীয় ধাপে শ্রমিকপক্ষ ১, ২ ও ৩ নম্বর গ্রেড থেকে ৮ হাজার টাকা এবং ৪ নম্বর গ্রেড থেকে ৭ হাজার টাকা কমিয়ে নতুন প্রস্তাব দেয়। পরবর্তীতে তৃতীয় প্রস্তাবে শ্রমিকপক্ষ ১ ও ২ নম্বর গ্রেড থেকে ৫ হাজার টাকা এবং ৩ ও ৪ নম্বর গ্রেড থেকে ৩ হাজার টাকা কমিয়ে প্রস্তাব দেয়।