1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম
শ্রীপুরে গজারি বনের ভেতর মিলল হাত-পা বাঁধা অটোরিকশাচালকের মরদেহ নড়াইলের লোহাগড়ায় গ্রাম পুলিশদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ নড়াইলে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ আবদুল ছালামের নেতৃত্বে ব্যাপক তৎপরতা মানিকগঞ্জে চম্পা হত্যার রহস্য উদঘাটন, মূল আসামী গ্রেপ্তার শ্রমিকদের কাজে ফেরার তাগিদ, বাড়িভাড়া না বাড়াতে বাড়িওয়ালাদের প্রতি আহ্বান এমপি বাচ্চুর ধনবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন শ্রীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেল নিক্ষেপ দুঃসময়েও বিভেদ কাটছে না যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে শক্তিশালী পাসপোর্টের সূচকে ৯ ধাপ এগিয়ে ৯১তম স্থানে বাংলাদেশ আবু বাকেরকে প্রাণনাশের হুমকি, বাড়িতে কাফনের কাপড় পাঠালো দুর্বৃত্তরা

মায়ের কড়া শাসন ও আত্মনির্ভরশীলতার শৈশব নিয়ে মুখ খুললেন রূপা গাঙ্গুলী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

কলকাতার প্রখ্যাত অভিনেত্রী রূপা গাঙ্গুলীর শৈশব কেটেছে শাসন আর ভালোবাসার এক সাধারণ পরিবেশে। সম্প্রতি নিজের জীবন নিয়ে লেখা এক কলামে শৈশবের নানা অভিজ্ঞতা ও মায়ের কাছ থেকে পাওয়া শিক্ষাকে স্মরণ করেছেন তিনি। তাঁর ভাষ্যমতে, একদম ছোটবেলাতেই জীবনের নানা প্রতিকূলতা মোকাবিলার পাঠ মাকে দেখেই শিখেছিলেন, যা পরবর্তীতে তাঁকে আত্মনির্ভরশীল ও সাহসী হতে সাহায্য করেছে।

রূপা জানান, তাঁর বাবা-মা দুজনই ছিলেন অত্যন্ত পরিশ্রমী এবং তাঁদের কাছ থেকেই তিনি কঠোর পরিশ্রমের মানসিকতা পেয়েছেন। শৈশব থেকেই পরিবারের পাশাপাশি নিজের সব কাজ নিজেকেই করতে হতো। মায়ের সান্নিধ্যে খুব ছোট বয়সেই তিনি সেলাইয়ের কাজ আয়ত্ত করেন। এমনকি সপ্তম শ্রেণিতে পড়ার সময়ই মায়ের সঙ্গে পাল্লা দিয়ে মেশিনে ব্লাউজ ও পেটিকোট সেলাই করার মতো দক্ষতা অর্জন করেছিলেন।

একলা পথচলার অভ্যাসও তিনি গড়ে তুলেছিলেন সেই ছোটবেলাতেই। তৃতীয় শ্রেণিতে পড়ার সময়ের এক ঘটনা স্মরণ করে তিনি লেখেন, সে সময় মা তাঁকে একা রানিকুঠিতে জ্যাঠার বাড়ি যাওয়ার নির্দেশ দেন। প্রথম কয়েক দিন রাস্তা চিনিয়ে দেওয়ার পর যখন তিনি প্রথম একা যান, তখন ছোট বয়সে একা ছাড়ার কারণে ঠাকুমা রাগ প্রকাশ করেছিলেন। তবে তাঁর মায়ের চিন্তাভাবনা ছিল ভিন্ন। মায়ের যুক্তি ছিল—এক দিন তো ওকে একাই চলতে হবে, তাই ছোট থেকেই এই অভ্যাস করা জরুরি।

শুধু ঘরের কাজ কিংবা পথচলাই নয়, শৈশবে আত্মরক্ষার তাগিদে নারীশরীরের নানা খুঁটিনাটি বিষয়ও মাকে দিয়ে রূপাকে জানিয়ে রাখা হয়েছিল। যাতে বাইরে বের হলে কোনো ধরনের বিপদের মুখে পড়তে না হয়। এ ছাড়া ওই বয়সেই মশারি ভাঁজ করা, ঘর ও বাথরুম পরিষ্কার রাখা এবং বাসন মাজার মতো ঘরের সব কাজে তিনি পারদর্শী হয়ে উঠেছিলেন।

তবে রূপার মা ছিলেন বেশ রাগী ও জেদি স্বভাবের। তিনি সারাক্ষণ মেয়েকে নজরদারিতে রাখতেন। প্রেমে পড়া তো দূরের কথা, কোনো ছেলের দিকে তাকাতেও ছিল কঠোর নিষেধাজ্ঞা। কলামে রূপা উল্লেখ করেন, কোনো ছেলের দিকে কয়েকবার তাকালেই মা কড়া গলায় বলে উঠতেন, তুই যেন বড় বেশি ওর দিকে তাকাচ্ছিস। এই কঠোর আচরণের কারণে মন খারাপের সময়েও তিনি কখনো মাকে জড়িয়ে ধরতে পারতেন না; সে ক্ষেত্রে তাঁর একমাত্র আশ্রয়ের জায়গা ছিলেন বাবা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun