স্বামী মেহেদির সঙ্গে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। বুধবার (২৫ নভেম্বর) রাত ৯টা ৪০ মিনিটে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই বিচ্ছেদের ঘোষণা জানান।
ন্যানসি উল্লেখ করেন, একসময় যে যাত্রা তাদের কাছে সবকিছু ছিল, তা বহু বছরের স্মৃতি ও অভিজ্ঞতার পর এখন সমাপ্তির পথে পৌঁছেছে। তারা দুজনেই এখন ভিন্ন পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
পোস্টে তিনি আরও লেখেন, জীবনের পথ নিজস্ব গতিতেই চলে। এই নতুন অধ্যায়টি শক্তি, মর্যাদা ও প্রশান্তির সঙ্গে গ্রহণ করতে চান তিনি। পাশাপাশি এই কঠিন সময়ে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে সহানুভূতি, শ্রদ্ধা এবং গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানিয়েছেন এই সংগীতশিল্পী।