1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম
গুম-মৃত্যুর ঘটনা তদন্তে দেশজুড়ে গণশুনানির উদ্যোগ প্রসিকিউশনের চুয়াডাঙ্গায় বিল পাহারাদারকে কুপিয়ে হত্যা বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপের পথে ট্রাম্প প্রশাসন রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার করল সরকার নতুন মজুরি ঘোষণার পরও গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভে সাভার-গাজীপুরে ৮৭ কারখানা বন্ধ বগুড়ায় শুটিং চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন অভিনেতা সোহেল খান গোপালগঞ্জে সহিংসতায় অর্থায়নের অভিযোগে ১০১ জনের লেনদেন তল্লাশি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ, কার্যকর ডিসেম্বরেই গাজীপুরে মহাসড়ক অবরোধ ও কারখানা ভাঙচুরের চেষ্টা, পুলিশের টিয়ারশেল

চুয়াডাঙ্গায় বিল পাহারাদারকে কুপিয়ে হত্যা

আমিনুর রহমান নয়ন, স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

চুয়াডাঙ্গায় বদর উদ্দিন নামে বিলের এক পাহারাদারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাতে সদর উপজেলার গহেরপুর গ্রামের কামরিয়া বিলে এ ঘটনা ঘটে। নিহত বদর উদ্দিন একই উপজেলার নবগঠিত গড়াইটুপি ইউনিয়নের গহেরপুর গ্রামের মৃত সামছদ্দিন মণ্ডলের ছেলে। স্থানীয়রা জানান, রাতে বিল পাহারা দেওয়া অবস্থায় বদর উদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বুধবার (২৫শে নভেম্বর) সকালে নিজ জমিতে বদর উদ্দিনকে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। তার মাথায় ১০ থেকে ১২টি ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহতের ছেলে জানান, তার বাবা প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতে কামরিয়া বিলে মাছ পাহারা দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন এবং রাতে বিলের কুঁড়েঘরে অবস্থান করছিলেন। বুধবার সকালে বিলের পানিতে তার বাবার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। দর্শনা থানার ওসি ইসমাইল হোসেন জানান, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তাদের পরিচয় শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun