1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম
শ্রীপুরে গজারি বনের ভেতর মিলল হাত-পা বাঁধা অটোরিকশাচালকের মরদেহ নড়াইলের লোহাগড়ায় গ্রাম পুলিশদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ নড়াইলে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ আবদুল ছালামের নেতৃত্বে ব্যাপক তৎপরতা মানিকগঞ্জে চম্পা হত্যার রহস্য উদঘাটন, মূল আসামী গ্রেপ্তার শ্রমিকদের কাজে ফেরার তাগিদ, বাড়িভাড়া না বাড়াতে বাড়িওয়ালাদের প্রতি আহ্বান এমপি বাচ্চুর ধনবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন শ্রীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেল নিক্ষেপ দুঃসময়েও বিভেদ কাটছে না যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে শক্তিশালী পাসপোর্টের সূচকে ৯ ধাপ এগিয়ে ৯১তম স্থানে বাংলাদেশ আবু বাকেরকে প্রাণনাশের হুমকি, বাড়িতে কাফনের কাপড় পাঠালো দুর্বৃত্তরা

আবু বাকেরকে প্রাণনাশের হুমকি, বাড়িতে কাফনের কাপড় পাঠালো দুর্বৃত্তরা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সম্মুখসারির নেতা ও জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি দাবি করেছেন, দুর্বৃত্তরা আবু বাকেরের বাড়িতে কাফনের কাপড় এবং হুমকি সংবলিত একটি চিরকুট পাঠিয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম এই অভিযোগ তোলেন। তিনি সরাসরি পতিত ফ্যাসিবাদী গোষ্ঠীকে এই ঘটনার জন্য দায়ী করেন। তার ভাষ্যমতে, ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী চক্র এখন চোরাগোপ্তা হামলার মাধ্যমে মানুষ হত্যার পথ বেছে নিয়েছে।

নাহিদ ইসলাম আরও উল্লেখ করেন, গত বছরের ডিসেম্বরে শরীফ ওসমান হাদীকে হত্যার পর এবার জুলাই গণঅভ্যুত্থানের মূল নেতৃত্বকে টার্গেট করা হচ্ছে। এমন পরিস্থিতিতে সরকারের কাছে নিরাপত্তা চেয়ে তিনি বলেন, জুলাই বিপ্লবের নেতৃত্ব, শহীদ পরিবার এবং রাজপথের লড়াকু যোদ্ধাদের পূর্ণাঙ্গ নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের গুলির সামনে বুক চিতিয়ে দাঁড়ানো আবু বাকেরদের সাহসিকতা পলাতক খুনিদের অজানা। এই অপশক্তিকে আবারও পরাজিত করার দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun