1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম
নয়াদিল্লিতে আজ শুরু ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: বিশ্বনেতাদের মিলনমেলা ডেঙ্গু প্রতিরোধে গাজীপুরে পরিচ্ছন্নতা অভিযান দিল্লিতে ব্রিকস সম্মেলন ২০২৬: এক ফ্রেমে হাস্যোজ্জ্বল মোদি, পুতিন ও শি জিনপিং পটুয়াখালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেপ্তার রাজধানীর পৃথক স্থানে তিনজনের মৃত্যু: তদন্তে নেমেছে পুলিশ এলএনজি আমদানির উৎস বহুমুখীকরণে জোর দিচ্ছে সরকার, চুক্তির অধিকাংশ কার্গো নিয়ে অনিশ্চয়তা আওয়ামী লীগের মিছিলের পেছনে জামায়াতের ইন্ধন রয়েছে: রাশেদ খাঁন ড্রোন হামলার আশঙ্কায় মিয়ানমারের মান্দালয় বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট চলাচল স্থগিত এক ভিসায় ছয় দেশ ভ্রমণের সুযোগ: জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা চালুর পথে ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের ডাক প্রধানমন্ত্রীর

ভারতের সঙ্গে শেখ হাসিনার করা ১০১টি চুক্তি পর্যালোচনার সিদ্ধান্ত সরকারের

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে ভারতের সঙ্গে স্বাক্ষরিত ১০১টি চুক্তি বর্তমানে পর্যালোচনা করছে সরকার। শুক্রবার সকালে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এ তথ্য জানান। তিনি বলেন, দেশের স্বার্থবিরোধী অসংখ্য চুক্তি করে গেছেন সাবেক প্রধানমন্ত্রী। বর্তমান সরকার সেসব অনৈতিক চুক্তি থেকে বেরিয়ে আসার প্রক্রিয়া শুরু করেছে। খুব দ্রুতই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

চিফ হুইপ আরও বলেন, বিএনপি সরকারের মূলনীতি হলো ‘সবার আগে বাংলাদেশ’। দেশের স্বার্থ সমুন্নত রেখেই বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখা হবে। তিনি উদাহরণ দিয়ে বলেন, চট্টগ্রাম বন্দরে বাংলাদেশ ও অন্য কোনো বন্ধু দেশের জাহাজ একসঙ্গে এলে এখন থেকে বন্ধু দেশের জাহাজ আগে খালাস করা হবে। দেশকে স্বাবলম্বী করে গড়ে তুলতে সরকার সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত বলেও তিনি উল্লেখ করেন।

ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ না জানানোয় ক্ষোভ প্রকাশ করেন নুরুল ইসলাম মনি। তিনি বলেন, একটি স্বাধীন দেশের প্রধানমন্ত্রী হিসেবে তাকে আমন্ত্রণ না জানানো দুঃখজনক। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে এবং জাতীয় স্বার্থ রক্ষায় সরকার বদ্ধপরিকর বলে জানান চিফ হুইপ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun