1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম

জীবননগরে মাদকসহ যুবক আটক, মোটরসাইকেল-মোবাইল ফোন জব্দ

আমিনুর রহমান নয়ন, স্টাফ রিপোর্টার।
  • প্রকাশ : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ‘উইনসেরেক্স’সহ ফিরোজ হোসেন (৩৫) নামের এক যুবককে আটক করেছে বিজিবি। শুক্রবার (২রা অক্টোবর) সকালে জীবননগর ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় জব্দ করা হয় মাদকবহন কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন। আটক ফিরোজ হোসেন জীবননগর থানার শাখারিয়া গ্রামের বরকতুল্লাহর ছেলে। বিজিবি জানায়, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন জীবননগর বিওপির একটি দল শুক্রবার সকাল ৬টা ২০ মিনিটে দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬৭-এমপি হতে আনুমানিক ৫ কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করে। হাবিলদার হাসমত আলীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানকালে ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় উইনসেরেক্স সিরাপ, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনসহ ফিরোজ হোসেন নামের এক যুবককে আটক করা হয়। আটক যুবকের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের ও জব্দকৃত আলামতসহ সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun