ঢাকার ধামরাই থানার আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ধামরাই থানা চত্বরে মতবিনিময় সভার আয়োজন করা হয়। ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের সভাপতিত্বে প্রধান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ তমিজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা আহাম্মেদ, ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সামছুল ইসলাম ও ধামরাই থানার ওসি তদন্ত মোঃ শহিদুল ইসলাম সহ উপস্থিত ছিলেন বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি, সাধারণ সম্পাদকগণ। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব মোঃ তমিজ উদ্দিন বলেন প্রতিবারের ন্যায় এবারও শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা সম্পূর্ণ করা হবে। শারদীয় দূর্গাপুজার উৎসবে যেন কোন ধরনের বিশৃঙ্খলা না হয় সেদিকে অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।