1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুর জেলা যুবদলের নতুন নেতৃত্বে পলাশ-তাহের-জাহাঙ্গীর দাবি আদায়ে আন্দোলন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে অবরুদ্ধ উপাচার্য গাজীপুরে আবারও শ্রমিক অসন্তোষ সাটুরিয়ায় কিন্ডারগার্টেন স্কুলে হাত বাড়ালেই মিলছে জাল সনদ কাশিমপুর কারাগারে মৃত্যু হলো মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দির মানিকগঞ্জে পোশাক কারখানার শ্রমিকবাহী বাসের চাকা বিস্ফোরণে আহত ৩১ গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ২২ পোশাক কারখানা গাজীপুরের কোনাবাড়ীতে শ্রমিকদের সড়ক অবরোধ, ছত্রভঙ্গ করতে পুলিশের টিয়ারশেল শ্রীপুরে সুফল বাগানে দুর্বৃত্তের হানা, কাটা হলো ৪০০ গাছ ঐতিহ্যবাহী ধনবাড়ী মেলার মাঠে মাটি ভরাট কার্যক্রম পরিদর্শন: আধুনিকতার পথে এগিয়ে যাচ্ছে ধনবাড়ী উপজেলা

শ্রীপুরে আগুনে পুড়ল প্রবাসীর ১৩ বসতঘর হোটেল ও দোকান

কাওসার আহমেদ, গাজীপুর
  • প্রকাশ : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

সকালের ব্যস্ততা তখনো পুরোপুরি শুরু হয়নি। এরই মধ্যে একটি খাবার হোটেলের গ্যাস সিলিন্ডার থেকে ছড়িয়ে পড়ে আগুন। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা গ্রাস করে পাশের বসতঘরগুলো। একে একে পুড়ে যায় ১৩টি বসতঘর, একটি খাবার হোটেল ও একটি দোকান। আগুনে ঘরবাড়ির আসবাবপত্রসহ ভাড়াটিয়াদের সব মালামাল পুড়ে গেছে। রোববার (১৫ নভেম্বর) সকাল ৯টার দিকে গাজীপুরের শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় ডেনিম্যাক কারখানার সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয় বাসিন্দা ও প্রবাসী বাড়ির মালিকের স্বজনেরা জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িটির মালিক দুবাই প্রবাসী নিশাত ঢালী। প্রায় দেড় বছর আগে তিনি ১৩টি বসতঘর ও দুটি দোকানসহ বাড়িটি কিনেছিলেন। ঘরগুলোতে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা ভাড়া থাকতেন। আর দোকান দুটির একটিতে চলত খাবার হোটেল। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সকালে ওই হোটেলের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। প্রথমে হোটেলে আগুন লাগলেও দ্রুত তা পাশের বসতঘরগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের ভয়াবহতা দেখে স্থানীয় লোকজন ছুটে এসে নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তবে আগুনের তীব্রতায় ঘরগুলো থেকে মালামাল সরিয়ে নেওয়ার সুযোগ পাননি ভাড়াটিয়ারা। শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল করিম বলেন, খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun