1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট বিদেশে কর্মসংস্থানে আস্থার সংকট কাটাতে কাজ করছে আনসার-ভিডিপি দামুড়হুদায় নারী সংক্রান্ত বিরোধে একজনকে কুপিয়ে জখম, ঘটনাস্থলে এএসপি-ওসি ওয়েস্ট ইন্ডিজ সিরিজ: স্পিন সামলানোর প্রস্তুতিতে বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রী: নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে ২৯ অক্টোবর প্রকাশিত হবে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল নতুন পোশাকে সাজছে পিআইএ: ৩১ অক্টোবর থেকে আকাশপথে যাত্রা চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর আইন আসছে, অভিযোগ ছাড়াই ব্যবস্থা নেবে পুলিশ: আইজিপি তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে সংবিধান সংশোধন কমিটিতে বিস্তারিত আলোচনা শ্রীপুরে ১২০ ইয়াবাসহ আটক পুলিশ কনস্টেবলসহ তিনজন

একা থাকা এবং একাকীত্ব নিয়ে সালমান খানের পোস্ট

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

বলিউড সুপারস্টার সালমান খান। বয়স ৬০ ছুঁইছুঁই হলেও ফিটনেস, স্টাইল আর ব্যক্তিজীবন—সবকিছু নিয়েই নিয়মিত আলোচনায় থাকেন তিনি। 

সম্প্রতি নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে একটি পোস্ট করে নেটদুনিয়ায় রীতিমতো ঝড় তুলেছেন বলিউডের ভাইজান। রোববার (১৭ মে) প্রকাশিত ছবিতে দেখা যায়, দু-হাত ছড়িয়ে নিজের পেশিবহুল সুগঠিত শরীর ও এই বয়সেও ধরে রাখা নিখুঁত ‘রিপড ফিজিক’ প্রদর্শন করছেন তিনি। 

তবে কেবল ছবিই নয়, এর সঙ্গে সালমান যে ক্যাপশন জুড়ে দিয়েছেন, সেটি ভক্তদের জীবন নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করেছে। ছবির ক্যাপশনে নিজের চিরপরিচিত ও চেনা স্টাইলে সালমান লিখেছেন, ‘নিজের সাথে থাকার দুইটা উপায় আছে— একা থাকা এবং একাকীত্ব। একা থাকাটা মানুষের নিজের পছন্দ, আর একাকীত্ব হলো তখন, যখন কেউ তোমার সাথে থাকতে চায় না। এবার এর আগে কী করতে হবে, তা তোমরা নিজেরাই বুঝে নাও।’ এদিকে এই সালমানের এমন রহস্যজনক পোস্ট দেখেই সোশ্যালে শুরু হয়েছে জল্পনা। 

অনেকের প্রশ্ন, সত্যিই কি একাকীত্বে ভুগছেন বলিউডের ‘দাবাং’ খান, নাকি এটি শুধুই একটি দার্শনিক ভাবনা? এদিকে সালমানের পোস্টে ভক্তদের মন্তব্যেও ছিল ভালোবাসা আর উদ্বেগের মিশেল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun