1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম
প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলি প্রক্রিয়ায় বড় সংস্কার: ববি হাজ্জাজ ডেপুটি স্পিকারের উদ্যোগে নতুন ঘর পেলেন দুই হাত হারানো নূরুল আমিন নারায়ণগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু জিয়াউর রহমানের কর্ম ও আদর্শ নিয়ে উঁচুমানের গবেষণার আহ্বান মির্জা ফখরুলের গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেছেন শহীদ জিয়াই: তথ্যমন্ত্রী মাদারীপুর জেলা হাসপাতালে হাম রোগীদের চিকিৎসায় আইসিইউ সেবা চালু ঢাকার খালগুলোর সীমানা চিহ্নিত করতে পৃথক দুটি কমিটি গঠন স্থানীয় সরকার বিভাগের সাতক্ষীরায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু  ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে শান্তিচুক্তির বিরুদ্ধে বিক্ষোভ: গণমাধ্যম অস্ট্রেলিয়া-স্কটল্যান্ডের জয়; ড্র করল সুইজারল্যান্ড-কাতার

আমি যা বলব, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

ইরান ইস্যুতে আমি যা চাই, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাই করবেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়াও তিনি জানান, ইরানের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছানোর বিষয়ে কোনো ‘তাড়াহুড়ো নেই’ তার।

বুধবার (২০ মে) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট এসব কথা বলেন।ইরানে সম্ভাব্য হামলা নিয়ে তিনি সম্প্রতি নেতানিয়াহুকে কী বলেছেন জানতে চাইলে জবাবে ট্রাম্প বলেন, ‘তিনি (নেতানিয়াহু) ঠিক আছেন। আমি তাকে যা করতে বলব, তিনি সেটাই করবেন।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘নেতানিয়াহু খুব ভালো মানুষ। ভুলে গেলে চলবে না, সে একজন যুদ্ধকালীন প্রধানমন্ত্রী।’ ইরানের সঙ্গে সীমিত চুক্তির বিষয়ে রাজি কিনা, এমন প্রশ্নে ট্রাম্প বলেন, ‘তার প্রধান লক্ষ্য হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং যুদ্ধবিরতি বজায় রাখা।’

মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর অনুরোধে চলতি সপ্তাহে ইরানের ওপর নির্ধারিত একটি সামরিক হামলা স্থগিতের ঘোষণা দেন ট্রাম্প। এরপর থেকে তেহরানের সঙ্গে কূটনৈতিক সমাধানের বিষয়ে বেশ অস্পষ্ট সময়সীমা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun