1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ২৩ মে ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

এবার সিরিয়ায় হামলা চালিয়েছে ইসরায়েল

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ২২ মে, ২০২৬

সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দেরা প্রদেশের প্রত্যন্ত অঞ্চলে তীব্র কামান বা গোলন্দাজ হামলা চালিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী।

শুক্রবার (২২ মে) ভোরে এ হামলার ঘটনা ঘটে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সানার প্রতিবেদনে বলা হয়েছে, দেরা প্রদেশের পশ্চিমাঞ্চলীয় গ্রামীণ এলাকার ইয়ারমুক অববাহিকায় অবস্থিত মারিয়া ও আবদিন গ্রামের মধ্যবর্তী অঞ্চলকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। ইসরাইলি বাহিনীর ছোড়া কামানের গোলা মূলত সীমান্তঘেঁষা কৃষিজমি ও বনাঞ্চলে আঘাত হানে। আকস্মিক হামলার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সানা।  এই বিষয়ে ইসরাইলি সামরিক বাহিনীর (আইডিএফ) পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।

সাম্প্রতিক মাসগুলোতে দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলি সামরিক তৎপরতা বেড়েছে। প্রায় প্রতিদিনই অভিযান, বাড়িঘরে তল্লাশি, চেকপোস্ট স্থাপন এবং শিশু ও রাখালসহ সাধারণ মানুষকে আটকের অভিযোগ পাওয়া যাচ্ছে। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun