1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
হজের খুতবায় মুসলিমদের ঐক্যের ডাক আর জালিম শাসকদের পরিণতি বাংলাদেশে মন্ত্রীত্ব হইলো সোনার পাথরের বাটির মতো: নাসীরুদ্দীন সরকারি ও বিরোধী দলের সমন্বয়ে আসবে ‘স্বস্তির বাজেট’: স্পিকার হাফিজ সাফ মিশনে প্রস্তুত বাংলাদেশ নারী দল, ‘হট ফেভারিট’ ভাবছে না নিজেদের গুনাহকে তুচ্ছজ্ঞান করার পরিণতি সরকারের কাছে গুমের পুনরাবৃত্তি না ঘটার নিশ্চয়তা চেয়ে ১৪ সংগঠনের বিবৃতি শৈলকুপায় হামলা চালিয়ে ইজিবাইক ছিনতাই পশ্চিমবঙ্গে ‘আটক শিবির’ চালু ক্ষমতার দম্ভে বাংলাদেশিদের নিয়ে উগ্র হুঁশিয়ারি দিলেন শুভেন্দু পবিত্র হজ পালিত ঈদের ছুটিতেও ঢাকার রাস্তায় সচল এআই ক্যামেরা, বেপরোয়া চললে গুনতে হবে জরিমানা

বিশ্বকাপের আগে পাসপোর্ট চুরি, নেদারল্যান্ডসে আটকা সৌদি ডিফেন্ডার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্পে যোগ দেওয়ার আগে অপ্রত্যাশিত এক ঝামেলার মুখোমুখি হয়েছেন সৌদি আরবের ডিফেন্ডার সৌদ আব্দুল হামিদ। নেদারল্যান্ডসের আমস্টারডামে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়ে পাসপোর্ট হারিয়েছেন সৌদ আব্দুল হামিদ। এতে যথাসময়ে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে পারেননি এই ফুটবলার। অফিশিয়াল বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে সৌদি অ্যারাবিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)।

সোমবার (২৫ মে) ২৪ বছর বয়সী এই রাইট-ব্যাক সপরিবারে আমস্টারডামে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। সেখানে তার ব্যক্তিগত গাড়িটি ভেঙে চুরির ঘটনা ঘটে। চোরেরা গাড়ি থেকে তার পাসপোর্ট, জরুরি কাগজপত্র এবং বেশ কিছু মূল্যবান ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে যায়। ফেডারেশনের পক্ষ থেকে বলা হয়েছে, ‘এই চুরির তদন্তের বিষয়ে ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে সরাসরি সমন্বয় করছে তারা। পাশাপাশি নেদারল্যান্ডসে নিযুক্ত সৌদি আরবের দূতাবাসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। যাতে দ্রুততম সময়ে প্রয়োজনীয় কাগজপত্র ইস্যু করে তাকে জাতীয় দলে যোগ দেওয়ার ব্যবস্থা করা যায়।’ সম্প্রতি সৌদি আরবের গ্রীক কোচ জর্জিওস দোনিসের ঘোষিত ৩০ সদস্যের প্রাথমিক বিশ্বকাপ স্কোয়াডে নাম রয়েছে সৌদ আব্দুল হামিদের। তাকে ছাড়াই সৌদি আরবের বাকি ফুটবলাররা ইতোমধ্যে নিউইয়র্ক ও টেক্সাসে ট্রেনিং ক্যাম্পের জন্য যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছেন। বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে সেখানে ইকুয়েডর, পুয়ের্তো রিকো এবং সেনেগালের বিপক্ষে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে সৌদি আরব। এবারের মূল বিশ্বকাপে তারা কঠিন গ্রুপ ‘এইচ’এ অবস্থান করছে। যেখানে নকআউট পর্বে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ স্পেন, উরুগুয়ে এবং কেপ ভার্দে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun