1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ ও ইইউর মধ্যে অংশীদারিত্ব জোরদারে অঙ্গীকার পুনর্ব্যক্ত বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের ৪০৪ মিলিয়ন ডলারের ঋণ ও অনুদান চুক্তি স্বাক্ষর পররাষ্ট্রমন্ত্রীর সফর থেকে গুরুত্বপূর্ণ অগ্রগতির কথা জানাল মস্কো উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষকদের প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি জেনেভায় আইএলও মহাপরিচালকের সঙ্গে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাক্ষাৎ মাটির উর্বরতা ফিরিয়ে আনতে হবে : কৃষিমন্ত্রী ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী নারী ও শিশুর সুরক্ষায় প্রতিরোধমূলক পদক্ষেপ প্রয়োজন : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী 

ঝিনাইদহে বজ্রপাতে নিহত ১ 

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ১০ জুন, ২০২৬

জেলার হরিণাকুন্ডু উপজেলায় আজ পানের বরজে কাজ করার সময়ে বজ্রপাতে আজিজুল ইসলাম (৩৫) নামের একব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ বুধবার বিকেলে হরিণাকুন্ডু উপজেলার পোলতাডাঙ্গার মাঠে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহত আজিজুল ইসলাম জেলার হরিণাকুন্ডু উপজেলার চটকাবাড়িয়া গ্রামের আব্দুর রহিম ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে বৃষ্টিপাত শুরু হয়। ওই সময়ে আজিজুল ইসলাম মাঠে পানের বরজে কাজ করছিলেন। হঠাৎ বজ্রপাত হলে আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

বিষয়টি নিশ্চিত করে হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার রায় জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun