1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকায় জমকালো আয়োজনে মানব কল্যাণ সংগঠনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত দেশ থেকে মাদক নির্মূল আদৌ কি সম্ভব? সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক খোকন হাওলাদারকে হুমকির অভিযোগ মাদারীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনা ১২ প্রতিষ্ঠানের দেশের ১৮ কোটি মানুষের জীবন ও স্বাস্থ্য সুরক্ষা সরকারের অগ্রাধিকার : স্বাস্থ্যমন্ত্রী হাম আক্রান্ত সন্দেহে আরো ৪ জনের মৃত্যু ময়মনসিংহ নগরীতে ২৩৮ কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চীনের তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইউজিসির সমঝোতা স্বাক্ষরিত

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে বিস্ফোরণ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ২৮ জুন, ২০২৬

ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, রোববার ভোরে রাজধানী কিয়েভে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার ফলে কিয়েভে বিস্ফোরণের ঘটনা ঘটে।

রাজধানীর মেয়র ভিতালি ক্লিটসকো টেলিগ্রামে লিখেছেন, ‘রাজধানীতে আকাশ প্রতিরক্ষা বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার চেষ্টা করছে। তিনি সবাইকে আশ্রয়কেন্দ্রে থাকার পরামর্শ দিয়েছেন।’

খবর বার্তা সংস্থা এএফপি’র।

এএফপি সাংবাদিকরা জানান, তারা বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং আকাশে একাধিক ঝলকানি দেখেছেন।

রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ভলগোগ্রাদ ও বেলগোরোদ এবং মস্কো-নিয়ন্ত্রিত দোনেৎস্ক অঞ্চলের হরলিভকায় ইউক্রেন হামলা চালানোর পর এই ঘটনাটি ঘটল।

আঞ্চলিক কর্তৃপক্ষ জানিয়েছে, এসব হামলায় তিন জন নিহত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun