1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকায় জমকালো আয়োজনে মানব কল্যাণ সংগঠনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত দেশ থেকে মাদক নির্মূল আদৌ কি সম্ভব? সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক খোকন হাওলাদারকে হুমকির অভিযোগ মাদারীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনা ১২ প্রতিষ্ঠানের দেশের ১৮ কোটি মানুষের জীবন ও স্বাস্থ্য সুরক্ষা সরকারের অগ্রাধিকার : স্বাস্থ্যমন্ত্রী হাম আক্রান্ত সন্দেহে আরো ৪ জনের মৃত্যু ময়মনসিংহ নগরীতে ২৩৮ কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চীনের তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইউজিসির সমঝোতা স্বাক্ষরিত

দুর্নীতির কেলেঙ্কারিতে আর্জেন্টিনার প্রেসিডেন্টের প্রধান সহকারীর পদত্যাগ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ২৮ জুন, ২০২৬

দুর্নীতির কেলেঙ্কারির জেরে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইর প্রধান সহকারী শনিবার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। 

কর কর্তৃপক্ষের কাছ থেকে পাঁচ লাখ ডলারের সঞ্চয়ের তথ্য গোপন করার কথা স্বীকার করার মাত্র দুই সপ্তাহ পর তিনি এ সিদ্ধান্ত নিলেন।

৪৬ বছর বয়সী মানুয়েল আদোর্নি বিলাসবহুল জীবনযাপন নিয়ে বিতর্কে জড়িয়েছেন। তার বিরুদ্ধে পরিবারের ব্যয়বহুল অবকাশযাপন ও সরকারি আয়ের তুলনায় অনেক বেশি মূল্যের সম্পত্তি কেনার অভিযোগ রয়েছে।

বুয়েনোস আইরেস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত শুরুর পর মিলেইর শীর্ষ এই সহকারীর ওপর তীব্র রাজনৈতিক চাপ সৃষ্টি হয়। এর পরই তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে সরকার থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

চলতি মাসের শুরুতে এলএন প্লাস চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে আদোর্নি বলেন, আর্জেন্টিনায় দীর্ঘদিন ধরে উচ্চ মূল্যস্ফীতি চলার কারণে তিনি ও তার স্ত্রী বছরের পর বছর সব আর্জেন্টাইনদের মতোই অর্থ সঞ্চয় করেছেন।

দীর্ঘদিনের লাগামহীন মূল্যস্ফীতির কারণে আর্জেন্টাইনরা স্থানীয় মুদ্রা পেসোর পরিবর্তে ডলার কিনে নগদ অর্থ হিসেবে নিজেদের বাড়িতে সংরক্ষণ করতেন।

প্রেসিডেন্ট মিলেই তার রাজনৈতিক মিত্রের প্রতি অবিচল সমর্থন বজায় রেখেছেন।

আদোর্নির পদত্যাগের পর প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সহযোগী ও তার বোন কারিনা মিলেই তার কাজের জন্য ধন্যবাদ জানান।

এর আগের সপ্তাহেই আদোর্নি প্রেসিডেন্টের অনানুষ্ঠানিক মুখপাত্রের দায়িত্ব থেকেও সরে দাঁড়িয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun