1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে বন্যা ও ভূমিধসে ১৬২ জনের মৃত্যু: আমগাছ আঁকড়ে বেঁচে ফিরলেন যুবক নেপালে বন্যা ও ভূমিধস: আমগাছ আঁকড়ে প্রাণ বাঁচালেন নির্মাণশ্রমিক বিবেক সবুজবাগে তরুণী নিহতের ঘটনায় আদালতে দুই আসামির স্বীকারোক্তি হেলিকপ্টার ইঞ্জিন তৈরিতে ফ্রান্সের সাথে বড় চুক্তিতে ভারত, নাম রাখা হলো ‘অরাবল্লী রয়্যাল এডিনবরা মিলিটারি ট্যাটু ২০২৬: বিশ্বমঞ্চে কাতারের পুলিশ একাডেমির চৌকস প্রদর্শন নেপালে আকস্মিক বন্যায় ১৭ জনের প্রাণহানি, নিখোঁজ ৩৮৪ পর্যটক নেপাল-তিব্বত সীমান্তে বন্যা ও ভূমিধস: ৩১ জনের মৃত্যু, নিখোঁজ শত শত পর্যটক নেত্রকোনার দুর্গাপুরে অটোরিকশায় লুকিয়ে রাখা ৪৮০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক আশুলিয়ায় শিশু নিখোঁজের ঘটনায় গ্রেপ্তার সাইফুল: নেপথ্যে ছিল ব্যক্তিগত আক্রোশ ময়মনসিংহে জলাবদ্ধতা নিরসনে গলাপানিতে নেমে খাল পরিষ্কার করলেন সংসদ সদস্য

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় আলোচনা সভা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ৬ জুলাই, ২০২৬

‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে জেলায় র‌্যালি, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত হয়েছে।

আজ সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), জেলা দপ্তর, নেত্রকোণার যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।

উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত বিভিন্ন উন্নয়নমূলক স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। এসব স্টলে স্থানীয় গ্রামীণ নারী ও উদ্যোক্তাদের উৎপাদিত বাঁশ-বেতের তৈরি বিভিন্ন হস্তশিল্প এবং নান্দনিক নকশিকাঁথা ও বুটিকের কাজ ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন অতিথিবৃন্দ।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ্যাড. মো. নুরুজ্জামান এবং পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদুজ্জামান, বিআরডিবি নেত্রকোণার উপ-পরিচালক সজল চন্দ্র সূত্রধর প্রমুখ।

সভায় বক্তারা বলেন, গ্রামীণ জনপদের টেকসই উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনের মাধ্যমেই সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। সরকারের বিভিন্নমুখী পদক্ষেপ ও বিআরডিবির উন্নয়নমূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করার ওপর জোর দেন বক্তারা।

সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন। এ সময় জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও বিআরডিবির স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun