১৬/৭/২০২৬ ইং বৃহস্পতিবার বিকেল ৪টায় গাজীপুর কাশিমপুর থানার ৩নং ওয়ার্ড হাতিমারা এলাকায় গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার টানা বৃষ্টিতে তলিয়ে যাওয়া ৬০০ মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেন।
গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার বলেন ৫৭ টি ওয়ার্ড ঘুরে দেখেছি কোথায় তেমন পানিবন্দি হয়নি তবে টানা বৃষ্টিতে পানি আটকে ছিলো আটকে থাকা পরিবার গুলোকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে শুকনো খাবার তুলে দেওয়া হয়েছে উল্লেখ্য কাউন্দিয়াতে ৫০০( পাঁচ শত ) খাবার গাছাতে ২০০ ( দুইশতর ) অধিক কাশিমপুরে ৬০০ ( ছয়শত ) এবং নিয়মিত তাদের খোঁজ খবর রাখা হচ্ছে।
মোঃ শওগত হোসেন সরকার কাশিমপুর তার নিজ এলাকার ৬০০( ছয়শত) মানুষকে শুকনো খাবার তুলে দেওয়ার সময় বলেন আমার জন্ম ভূমি ও নিজ এলাকা কাশিমপুর, এই এলাকার বাসিন্দাদের খোঁজ খবর আমি সার্বক্ষণিক রাখছি এবং কষ্টে থাকা মানুষগুলোর পাশে দলের নেতা কর্মীরা দাড়িয়েছেন ও নিয়মিত দেখাশুনা করছেন।
বৃস্টির পানিতে আটকে পড়া মানুষদের সাথে কথা বললে তারা জানিয়েছেন মোঃ শওকত হোসেন সরকারের পক্ষ থেকে কাশিমপুরের নেতা কর্মীরা আমাদের খোঁজ খবর নিয়েছেন ও আমাদের পাশে দাড়িয়েছেন।