1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন তথ্য: শেখ হাসিনা-জয়সহ ১২৫ জনের বিরুদ্ধে মামলা নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান তানোরে ‘চলো পড়তে শিখি’ প্রতিযোগিতায় ৩০ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুরস্কৃত ‎গাজীপুর কাশিমপুরে জরিপ অফিসের কার্যক্রম নিয়ে গ্রাহকদের সন্তোষ রাবিতে ফুটবল ম্যাচ নিয়ে দুই বিভাগের সংঘর্ষ, আহত কয়েকজন রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫৪৬ জন গ্রেপ্তার সরকার প্রতিশ্রুতি ভুলে উল্টো পথে হাঁটছে: জামায়াত আমির ইমিগ্রেশন ছাড়াই দিল্লি থেকে মিউনিখে তিন বিদেশি যাত্রী সৌদি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুতিদের রাশিয়া সংশ্লিষ্ট আমদানিতে ১০০ শতাংশ শুল্কের ক্ষমতা পাচ্ছেন ট্রাম্প

মাদারীপুরে লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

মাদারীপুরে আলোচিত গৃহবধূ লামিয়া আক্তার (১৯) হত্যা মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ| সোমবার রাত আড়াইটার দিকে বাগেরহাটের রামপাল উপজেলার এক আত্মীয়ের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়|

গ্রেপ্তাররা হলেন – লামিয়ার শ্বশুর খোকন বেপারি এবং দুই ননদ রিংকি ও লিমা|

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা বাসস’কে জানান, জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাজেদুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে| অভিযানে বাগেরহাট জেলার রামপাল উপজেলার এক আত্মীয়ের বাড়ি থেকে এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়|

তিনি আরও জানান, গত ১৬ জুলাই নিহত লামিয়া আক্তারের মা নাসিমা বেগম বাদী হয়ে মাদারীপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন| মামলায়  আসামীসহ শ্বশুরবাড়ির একাধিক সদস্যকে আসামি করা হয়| মামলা দায়েরের পর থেকেই আসামিদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে আসছিল পুলিশ|

অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা বলেন, আলোচিত এই হত্যা মামলার তদন্ত গুরুত্বের সঙ্গে এগিয়ে নেওয়া হচ্ছে| পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে|’

উল্লেখ্য, গত ১৬ জুলাই রাজৈর উপজেলার গৃহবধূ লামিয়া আক্তারের রহস্যজনক মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়| পরিবারের অভিযোগ, পারিবারিক নির্যাতনের কারণে লামিয়ার মৃত্যু হয়েছে|

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun