1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম
সরকারি কেনাকাটায় অনিয়ম রুখতে আসছে অভিন্ন ও একক দরতালিকা ঢাকায় প্রসূতির মৃত্যুর ঘটনায় বিচার চেয়ে মিয়ামি কনস্যুলেটে স্মারকলিপি ছয় বছরের বিরতির পর গুয়াংজু-দিল্লি সরাসরি ফ্লাইট চালু করছে চায়না সাউদার্ন লোহিত সাগরে হুথিদের হুমকি: সামরিক হস্তক্ষেপ করলে বাব আল-মান্দেব বন্ধের হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের অস্থিরতা কমাতে ব্রিকস দেশগুলোর জরুরি আহ্বান ইয়েমেন সীমান্তে সংঘাতের তীব্রতা বৃদ্ধি: হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা ও সৌদি আরবের ব্যাপক বিমান হামলা সৌদিতে হুথির হামলা: মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি কি কার্যকর হবে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল মাসুদ ঘটনার দুই বছর পরও বিচারহীন লোহিত সাগরে হুতিদের নিয়ন্ত্রণ: বাংলাদেশের বাণিজ্যে নতুন সংকট ও উদ্বেগের কারণ ব্রিকস সম্মেলনে শি জিনপিংয়ের কড়া বার্তা: অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ বন্ধ করুন

ইরানে রাজধানীতে শক্তিশালী ভূমিকম্প অনুভূত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ১৩ মে, ২০২৬

ইরানের রাজধানী তেহরানের অদূরে পারদিস শহরের কাছে মঙ্গলবার রাতে ৪.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ইরানের সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, ভূমিকম্পটি তেহরান থেকে প্রায় ৪১ কিলোমিটার এবং কারাজ থেকে ৭৭ কিলোমিটার দূরে আঘাত হানে। এখন পর্যন্ত কোনো হতাহত বা সম্পদহানির খবর পাওয়া যায়নি। ইরানের সিসমোলজিক্যাল সেন্টারের প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় রাত ৮টা ১৬ মিনিটে (গ্রিনিচ মান সময় ২০১৬) ভূমিকম্পটি সংঘটিত হয়। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার (৬.২১ মাইল) গভীরে এর উৎপত্তি।

ভূমিকম্পের কেন্দ্রস্থল তেহরান ও মাজান্দারান প্রদেশের সীমানাবর্তী এলাকায় ছিল বলে জানা গেছে। কম্পনটি তেহরান প্রদেশের পূর্বাঞ্চল এবং মাজান্দারান প্রদেশের পার্শ্ববর্তী কয়েকটি শহরেও অনুভূত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun