1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম
সরকারি কেনাকাটায় অনিয়ম রুখতে আসছে অভিন্ন ও একক দরতালিকা ঢাকায় প্রসূতির মৃত্যুর ঘটনায় বিচার চেয়ে মিয়ামি কনস্যুলেটে স্মারকলিপি ছয় বছরের বিরতির পর গুয়াংজু-দিল্লি সরাসরি ফ্লাইট চালু করছে চায়না সাউদার্ন লোহিত সাগরে হুথিদের হুমকি: সামরিক হস্তক্ষেপ করলে বাব আল-মান্দেব বন্ধের হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের অস্থিরতা কমাতে ব্রিকস দেশগুলোর জরুরি আহ্বান ইয়েমেন সীমান্তে সংঘাতের তীব্রতা বৃদ্ধি: হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা ও সৌদি আরবের ব্যাপক বিমান হামলা সৌদিতে হুথির হামলা: মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি কি কার্যকর হবে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল মাসুদ ঘটনার দুই বছর পরও বিচারহীন লোহিত সাগরে হুতিদের নিয়ন্ত্রণ: বাংলাদেশের বাণিজ্যে নতুন সংকট ও উদ্বেগের কারণ ব্রিকস সম্মেলনে শি জিনপিংয়ের কড়া বার্তা: অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ বন্ধ করুন

চ্যাটজিপিটির সহায়তায় বন্দুক হামলার ঘটনায় ওপেনএআই’র বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ১৩ মে, ২০২৬

ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে গত বছর বন্দুক হামলায় নিহত এক ব্যক্তির স্ত্রী, ওই তাণ্ডব চালানোর পরামর্শ দেয়ার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবটকে দায়ী করে চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই-এর বিরুদ্ধে মামলা করেছেন। রাজ্য কর্তৃপক্ষ প্রকাশ করেছে, চ্যাটজিপিটি হামলাকারীকে ক্যাম্পাসে সর্বাধিক হতাহতের জন্য কোন সময় ও স্থান উপযুক্ত হবে, সেইসাথে কোন ধরনের বন্দুক ও গোলাবারুদ ব্যবহার করতে হবে, সে সম্পর্কে তথ্য দিয়েছিল। এই তথ্য প্রকাশের পরেই মামলাটি করা হয়।

কর্তৃপক্ষ বলছে, হামলাকারীকে এ-ও বলা হয়েছিল যে, হামলায় শিশু সম্পৃক্ত থাকলে তা গণমাধ্যমের আরও বেশি মনোযোগ আকর্ষণ করতে পারে।

সোমবার (১১ মে) এক বিবৃতিতে বন্দনা জোশী বলেন, ‘ওপেনএআই জানত এমনটা ঘটবে। আগেও এমনটা ঘটেছে এবং আবারও ঘটা কেবল সময়ের ব্যাপার ছিল।’ বন্দনার স্বামী তিরু ছাব্বা ওই হামলায় নিহত দু’জনের মধ্যে একজন। এ ঘটনায় আরও ছয়জন আহত হন।

রোববার (১০ মে) ফেডারেল আদালতে দায়ের করা মামলায় বলা হয়েছে, ওপেনএআই-এর উচিত ছিল চ্যাটজিপিটি-কে এমন সুরক্ষা ব্যবস্থাসহ তৈরি করা, যাতে কেউ জানতে পারে যে ‘জনসাধারণের আসন্ন ক্ষতির একটি নির্দিষ্ট পরিকল্পনা প্রতিরোধ করার জন্য’ পুলিশের তদন্ত করার প্রয়োজন হতে পারে।

তবে ওপেনএআই এই ঘটনাকে একটি ‘ভয়াবহ অপরাধ’ আখ্যা দিয়ে কোনো ধরনের অন্যায় করার কথা অস্বীকার করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun