1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম
পিংক সাইকেল চালিয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কিশোরীদের উৎসাহ দিলেন গাজীপুরের ডিসি গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট বিদেশে কর্মসংস্থানে আস্থার সংকট কাটাতে কাজ করছে আনসার-ভিডিপি দামুড়হুদায় নারী সংক্রান্ত বিরোধে একজনকে কুপিয়ে জখম, ঘটনাস্থলে এএসপি-ওসি ওয়েস্ট ইন্ডিজ সিরিজ: স্পিন সামলানোর প্রস্তুতিতে বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রী: নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে ২৯ অক্টোবর প্রকাশিত হবে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল নতুন পোশাকে সাজছে পিআইএ: ৩১ অক্টোবর থেকে আকাশপথে যাত্রা চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর আইন আসছে, অভিযোগ ছাড়াই ব্যবস্থা নেবে পুলিশ: আইজিপি তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে সংবিধান সংশোধন কমিটিতে বিস্তারিত আলোচনা

আমার দিকে কেউ ফিরেও তাকাচ্ছিল না: রজনীকান্ত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত। বয়স ৭৪ হলেও জনপ্রিয়তায় মোটেই ভাটা পড়েনি তার। এখনও তার সিনেমা মুক্তি পেলেই প্রেক্ষাগৃহে ভিড় জমান ভক্তরা। তামিলনাড়ুর দর্শকদের কাছে তিনি ‘থালাইভা’, আবার অনেকের কাছে দেবতুল্যও।

তবে জীবনের এক অভিজ্ঞতা তাকে তারকাখ্যাতি ও জনপ্রিয়তা নিয়ে নতুনভাবে ভাবতে শিখিয়েছিল। সেই অভিজ্ঞতার কথাই প্রকাশ্যে শেয়ার করলেন এই অভিনেতা।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি আধ্যাত্মিক গুরু রবিশংকরের ‘আর্ট অব লিভিং ফাউন্ডেশন’র ৪৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিতে বেঙ্গালুরু যান রজনীকান্ত। সেখানেই তিনি নিজের জীবনের একটি স্মরণীয় ঘটনার কথা তুলে ধরেন।

অভিনেতা জানান, আশ্রমে প্রথমবার যাওয়ার সময় তিনি ভেবেছিলেন, অন্য জায়গার মতো সেখানেও সবাই তাকে চিনতে পারবে। কিন্তু বাস্তবে ঘটেছিল সম্পূর্ণ ভিন্ন ঘটনা। রজনীকান্তের ভাষায়, ‘আমি দেখলাম সেখানে কেউ আমার দিকে ফিরেও তাকাচ্ছে না। আশ্রমে তামিলনাড়ুর অনেক মানুষ ছিলেন। কিন্তু সত্যি বলতে, একজন মানুষও আমাকে দেখছিল না।’

এই অভিজ্ঞতা তাকে আধ্যাত্মিকতার শক্তি সম্পর্কে নতুন উপলব্ধি দিয়েছে বলেও জানান অভিনেতা। তার কথায়, ‘সেই সময় আমি বুঝেছিলাম আধ্যাত্মিকতার শক্তি কতটা গভীর। সত্যিকারের স্টারডম আসলে কী, সেটাও উপলব্ধি করেছিলাম।’

রজনীকান্ত আরও জানান, প্রথমে তিনি মাত্র দুই দিনের জন্য আশ্রমে গিয়েছিলেন। কিন্তু সেখানকার পরিবেশ, প্রকৃতি ও মানসিক শান্তি এতটাই ভালো লেগেছিল যে শেষ পর্যন্ত প্রায় ১০ দিন সেখানে অবস্থান করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun