1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম
পিংক সাইকেল চালিয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কিশোরীদের উৎসাহ দিলেন গাজীপুরের ডিসি গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট বিদেশে কর্মসংস্থানে আস্থার সংকট কাটাতে কাজ করছে আনসার-ভিডিপি দামুড়হুদায় নারী সংক্রান্ত বিরোধে একজনকে কুপিয়ে জখম, ঘটনাস্থলে এএসপি-ওসি ওয়েস্ট ইন্ডিজ সিরিজ: স্পিন সামলানোর প্রস্তুতিতে বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রী: নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে ২৯ অক্টোবর প্রকাশিত হবে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল নতুন পোশাকে সাজছে পিআইএ: ৩১ অক্টোবর থেকে আকাশপথে যাত্রা চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর আইন আসছে, অভিযোগ ছাড়াই ব্যবস্থা নেবে পুলিশ: আইজিপি তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে সংবিধান সংশোধন কমিটিতে বিস্তারিত আলোচনা

মিরপুর টেস্টে স্লো ওভার রেটে জরিমানা ও ৮ পয়েন্ট কাটা পাকিস্তানের

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ১৫ মে, ২০২৬

মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে স্লো ওভার রেটের কারণে বড় শাস্তির মুখে পড়েছে পাকিস্তান। দলটিকে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করার পাশাপাশি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৮ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। আজ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইসিসি।

সময় অপচয়ের বিষয়টি বিবেচনায় নেওয়ার পরও পাকিস্তান নির্ধারিত সময়ের চেয়ে ৮ ওভার পিছিয়ে ছিল। মিরপুর টেস্টে আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রো এই শাস্তি নির্ধারণ করেছেন। আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ে প্রতি ওভার কম বল করার জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ হারে জরিমানা করা হয়। সেই হিসাবে ৮ ওভারের জন্য পাকিস্তান দলের সবার ৪০ শতাংশ জরিমানা হয়েছে।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টুর্নামেন্ট নীতিমালার ১৬.১১.২ ধারা অনুযায়ী, প্রতি ওভার কম করার জন্য ১ পয়েন্ট করে পেনাল্টি বা জরিমানা করা হয়। এতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মূল পয়েন্ট টেবিল থেকে পাকিস্তানের ৮টি মূল্যবান পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ নিজের ভুল স্বীকার করে ম্যাচ রেফারির দেওয়া এই শাস্তি মেনে নিয়েছেন। তাই এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।

মাঠের আম্পায়ার রিচার্ড কেটলবরো ও কুমার ধর্মসেনা, তৃতীয় আম্পায়ার আল্লাহুদ্দিন পালেকার এবং চতুর্থ আম্পায়ার গাজী সোহেল পাকিস্তানের বিরুদ্ধে স্লো ওভার রেটের অভিযোগ তোলেন।

গত মঙ্গলবার শেষ হওয়া মিরপুর টেস্টে ১০৪ রানে জেতে বাংলাদেশ। দুই টেস্টের এই সিরিজে সিলেটে আগামীকাল থেকে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun