1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম
পিংক সাইকেল চালিয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কিশোরীদের উৎসাহ দিলেন গাজীপুরের ডিসি গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট বিদেশে কর্মসংস্থানে আস্থার সংকট কাটাতে কাজ করছে আনসার-ভিডিপি দামুড়হুদায় নারী সংক্রান্ত বিরোধে একজনকে কুপিয়ে জখম, ঘটনাস্থলে এএসপি-ওসি ওয়েস্ট ইন্ডিজ সিরিজ: স্পিন সামলানোর প্রস্তুতিতে বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রী: নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে ২৯ অক্টোবর প্রকাশিত হবে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল নতুন পোশাকে সাজছে পিআইএ: ৩১ অক্টোবর থেকে আকাশপথে যাত্রা চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর আইন আসছে, অভিযোগ ছাড়াই ব্যবস্থা নেবে পুলিশ: আইজিপি তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে সংবিধান সংশোধন কমিটিতে বিস্তারিত আলোচনা

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের কোচ থাকছেন আনচেলত্তি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ১৫ মে, ২০২৬

ব্রাজিল ফুটবল ভক্তদের জন্য বড় খবর। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কার্লো আনচেলত্তির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াল ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। নতুন চুক্তি অনুযায়ী, ২০৩০ ফুটবল বিশ্বকাপ পর্যন্ত সেলেসাওদের ডাগআউটে থাকছেন এই অভিজ্ঞ ইতালিয়ান মাস্টারমাইন্ড।

বৃহস্পতিবার (১৪ মে) রাতে সিবিএফ আনচেলত্তির সঙ্গে চুক্তি বাড়ানোর কথা নিশ্চিত করে। তাতে করে ২০৩০ ফুটবল বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের কোচের দায়িত্বে থাকছেন এই ইতালিয়ান। আনচেলত্তির চুক্তি বাড়ানো ব্রাজিলের ফুটবল ইতিহাসের ঐতিহাসিক দিন বলে মন্তব্য করেন সিবিএফ প্রেসিডেন্ট সামির জাউদ। 

এক বিবৃতিতে তিনি বলেন, ‘কার্লো আনচেলত্তির চুক্তির নবায়ন আমাদের সেই অঙ্গীকারে আরেকটি দৃঢ় পদক্ষেপ। এই চুক্তির ফলে আমরা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন জাতীয় দলের কাঠামো আরও শক্তিশালী, আধুনিক এবং প্রতিদ্বন্দ্বিতামূলক করতে পারব।’

রিয়াল মাদ্রিদ ছেড়ে ২০২৫ সালের মে মাসে ব্রাজিল কোচের দায়িত্ব নেন আনচেলত্তি। প্রথমে তার চুক্তির মেয়াদ ছিল ২০২৬ ফুটবল বিশ্বকাপ পর্যন্ত। এবার ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ মাঠে গড়ানোর আগেই তার চুক্তি নবায়ন করল ব্রাজিল ফুটবল ফেডারেশন। চুক্তি বাড়ানোয় উচ্ছ্বসিত আনচেলত্তি নিজেও। তিনি সিবিএফের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলেন, ‘এক বছর আগে ব্রাজিলে এসে বুঝতে পেরেছিলাম তাদের কাছে ফুটবলের তাৎপর্য কী। সিবিএফ, আমি আরও বেশি কিছু চাই। অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত একসঙ্গে পথ চলা অব্যাহত থাকবে। আমার ওপর বিশ্বাস রাখায় সিবিএফকে ধন্যবাদ জানাতে চাই। উষ্ণ অভ্যর্থনা এবং ভালোবাসার জন্য ধন্যবাদ।’

১৮ মে ব্রাজিলের ২০২৬ বিশ্বকাপের দল ঘোষণা করবেন আনচেলত্তি। ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। ২০ ও ২৪ জুন স্কটল্যান্ড ও হাইতির মুখোমুখি হবে সেলেসাওরা। এবার ব্রাজিল নামবে হেক্সা মিশনের লক্ষ্যে। সবশেষ ২০০২ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল সেলেসাওরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun