1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ১৭ মে ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
নলছিটিতে খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শনে এলজিইডির নির্বাহী প্রকৌশলী বরিশাল মব করে চিকিৎসকের ওপর হামলা, এয়ার অ্যাম্বুলেন্সে পাঠানো হলো ঢাকায় মাদক সেবনে বাধা দেওয়ায় বাবাকে পিটিয়ে হত্যা শিবগঞ্জের ৫৬ কমিউনিটি ক্লিনিকে ৯ মাস ধরে ওষুধ সরবরাহ বন্ধ, চরম ভোগান্তিতে রোগীরা এবার হাট কাঁপাবে ‘দিনাজপুরের সম্রাট’, দাম হাঁকা হচ্ছে ১২ লাখ টাকা নিখোঁজের ১৫ ঘণ্টায়ও উদ্ধার হয়নি শিশু হুমায়রা, ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা বিকল ট্রাক মেরামতের সময় বাসচাপায় প্রাণ গেল বাবা-ছেলের চাঁদা দিতে রাজি না হওয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ২ বছরের শিশু, বাঁচাতে গিয়ে প্রাণ গেল মা-সন্তানের স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ, গ্রেপ্তার ১

নিজেকেই বাংলাদেশের সর্বকালের সেরা ক্যাপ্টেন ভাবেন লিটন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ১৬ মে, ২০২৬

এই মুহূর্তে তিন ফরম্যাটে তিন অধিনায়ক নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ দলকে। টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন লিটন দাস। অধিনায়ক হিসেবে নিজেকে সফল মনে করেন তিনি। অধিনায়ক হিসেবে সাকিব আল হাসান, তামিম ইকবাল এমনকি মাশরাফির চেয়েও নিজেকে এগিয়ে রাখছেন এই উইকেটরক্ষক ব্যাটার। সম্প্রতি বিসিবির এক পডকাস্টে লিটনকে প্রশ্ন করা হয়, বাংলাদেশের অলটাইম সেরা ক্যাপ্টেন বিবেচনা করে দুজন থেকে একজন বেছে নিলে, লিটন নাকি সাকিব কাকে বেছে নেবেন? জবাবে লিটন বলেন, ‘কঠিন… তবে আমি আমাকেই বেছে নিব।’ পরের প্রশ্ন ছিল, ‘লিটন দাস নাকি তামিম ইকবাল?’ লিটন জবাব দেন, ‘রেকর্ডের দিক দিয়ে আমি।’ ‘লিটন দাস নাকি নাজমুল হোসেন শান্ত?’ এই প্রশ্নের জবাবেও লিটন বলেন, ‘আবারও, রেকর্ডের দিক দিয়ে আমি।’ একপর্যায়ে হোস্ট বলেন এই কনফিডেন্সই দলের লাগবে! পরের প্রশ্ন ছিল, লিটন দাস নাকি মেহেদী হাসান মিরাজ? এবারও লিটনের জবাব- ‘আমি।’

বাংলাদেশের সর্বকালের সেরা অধিনায়ক জানতে চাইলে অনেকেই নাম নেন মাশরাফি বিন মর্তুজার। তবে লিটন রেকর্ডের দিক বিবেচনায় নিজেকে মাশরাফির চেয়ে এগিয়ে রেখেছেন। তিনি বলেন, ‘ভাইয়ার (মাশরাফি) অধীনে অনেক দিন খেলেছি। সব ফরম্যাট খেলা হয়নি। রেকর্ডের দিক দিয়ে, আমি যেসব ফরম্যাটে করেছি রেকর্ড আমার খুব ভালো। তবে এটা নিয়ে অনেক বিতর্ক হবে আমি বুঝতে পারছি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun