1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ১৭ মে ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
নলছিটিতে খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শনে এলজিইডির নির্বাহী প্রকৌশলী বরিশাল মব করে চিকিৎসকের ওপর হামলা, এয়ার অ্যাম্বুলেন্সে পাঠানো হলো ঢাকায় মাদক সেবনে বাধা দেওয়ায় বাবাকে পিটিয়ে হত্যা শিবগঞ্জের ৫৬ কমিউনিটি ক্লিনিকে ৯ মাস ধরে ওষুধ সরবরাহ বন্ধ, চরম ভোগান্তিতে রোগীরা এবার হাট কাঁপাবে ‘দিনাজপুরের সম্রাট’, দাম হাঁকা হচ্ছে ১২ লাখ টাকা নিখোঁজের ১৫ ঘণ্টায়ও উদ্ধার হয়নি শিশু হুমায়রা, ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা বিকল ট্রাক মেরামতের সময় বাসচাপায় প্রাণ গেল বাবা-ছেলের চাঁদা দিতে রাজি না হওয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ২ বছরের শিশু, বাঁচাতে গিয়ে প্রাণ গেল মা-সন্তানের স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ, গ্রেপ্তার ১

মাঠে ফিরেছেন মাথায় আঘাত পাওয়া হাসান আলী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ১৬ মে, ২০২৬

সিলেট টেস্টে তানজিদ হাসান তামিমের ক্যাচ ধরতে গিয়ে মাথায় আঘাত পান পাকিস্তানি পেসার হাসান আলী। আঘাত এতটাই গুরুতর যে তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিতে হয়। তবে প্রাথমিক চিকিৎসা নিয়ে আবারও মাঠে ফিরেছেন এই পাক পেসার। শনিবার (১৬ মে) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ। 

ইনিংসের অষ্টম ওভারে আক্রমণে আসেন হাসান আলি। ওই ওভারের পঞ্চম বলে প্রায় সোজাসুজি ক্যাচ দিয়েছিলেন বাংলাদেশের অভিষিক্ত ওপেনার তামিম। ডান পাশে ডাইভ দিয়েও ক্যাচটি নিতে পারেননি হাসান। তবে পিচের ওপর পড়ে গিয়ে মাথায় আঘাত পান। পিচেই কিছুক্ষণ শুয়ে ছিলেন।

এরপর তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয়েছে। হাসানের অসমাপ্ত ওভারের শেষ বলটি করেছেন সালমান আগা। পাকিস্তানের জন্য স্বস্তির খবর— প্রাথমিক চিকিৎসা নিয়ে আবারও মাঠে ফিরেছেন হাসান আলী। ১৬ তম ওভারে মাঠে ফেরেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun