1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম
পিংক সাইকেল চালিয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কিশোরীদের উৎসাহ দিলেন গাজীপুরের ডিসি গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট বিদেশে কর্মসংস্থানে আস্থার সংকট কাটাতে কাজ করছে আনসার-ভিডিপি দামুড়হুদায় নারী সংক্রান্ত বিরোধে একজনকে কুপিয়ে জখম, ঘটনাস্থলে এএসপি-ওসি ওয়েস্ট ইন্ডিজ সিরিজ: স্পিন সামলানোর প্রস্তুতিতে বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রী: নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে ২৯ অক্টোবর প্রকাশিত হবে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল নতুন পোশাকে সাজছে পিআইএ: ৩১ অক্টোবর থেকে আকাশপথে যাত্রা চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর আইন আসছে, অভিযোগ ছাড়াই ব্যবস্থা নেবে পুলিশ: আইজিপি তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে সংবিধান সংশোধন কমিটিতে বিস্তারিত আলোচনা

তাসকিন-মিরাজ নৈপুণ্যে প্রথম সেশন বাংলাদেশের

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ১৭ মে, ২০২৬

পেসার তাসকিন আহমেদ ও স্পিনার মেহেদি হাসান মিরাজের বোলিং নৈপুণ্যে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশন নিজেদের করে রাখল স্বাগতিক বাংলাদেশ। এই সেশনে ৪ উইকেট ভাগাভাগি করে নেন তাসকিন ও মিরাজ। ফলে ৪ উইকেটে ৯৬ রান তুলে দিনের প্রথম সেশন শেষ করে পাকিস্তান। ৬ উইকেট হাতে নিয়ে এখনও ১৮২ রানে পিছিয়ে সফরকারীরা।

প্রথম ইনিংসে ২৭৮ রান করে বাংলাদেশ। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের প্রথম ইনিংসে প্রথম দিন শেষে বিনা উইকেটে ২১ রান তুলেছিল পাকিস্তান। আজান আওয়াইস ১৩ ও আব্দুল্লাহ ফজল ৮ রানে অপরাজিত ছিলেন। 

দ্বিতীয় দিন আজানকে ১৩ ও ফজলকে ৯ রানে বিদায় করেন তাসকিন। 

এরপর জোড়া উইকেট তুলে নেন মিরাজও। পাকিস্তানের অধিনায়ক শান মাসুদকে ২১ ও সৌদ শাকিলকে ৮ রানে আউট করেন মিরাজ। 

৭৯ রানে ৪ উইকেট পতনের পর জুটি বাঁধেন বাবর আজম ও সালমান আঘা। পঞ্চম উইকেটে ১৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে মধ্যাহ্ন-বিরতিতে যান তারা। বাবর ৩৭ ও সালমান ৬ রানে অপরাজিত আছেন।

বাংলাদেশের তাসকিন ৩০ রানে ও মিরাজ ১৪ রানে ২টি করে উইকেট নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun