1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম
আমতলীতে অজ্ঞাত এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ‎কাশিমপুরে দুই লাখ দশ হাজার টাকা জরিমানা করলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাংবাদিক জামালের ওপর সন্ত্রাসী হামলা গাজীপুর কাশিমপুরে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা রাজধানীসহ সারাদেশে তীব্র গ্যাস সংকট গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন ভিসি নওগাঁয় ৮২ শিক্ষার্থীকে বাইসাইকেল, ৫৫ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম দেশ গড়ার দায়িত্ব আমাদের সবার : প্রতিমন্ত্রী টুকু

সনকে অধিনায়ক করে দক্ষিণ কোরিয়ার বিশ্বকাপ দল ঘোষণা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ১৭ মে, ২০২৬

সন হিউং-মিনকে অধিনায়ক করে আসন্ন ফুটবল বিশ্বকাপের দল ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়া। এই নিয়ে চতুর্থ বিশ্বকাপের খেলার পথে দক্ষিণ কোরিয়ার অধিনায়ক। ২০১৪ সালে নিজের প্রথম বিশ্বকাপ খেলেছিলেন সন। বায়ার্ন মিউনিখের ডিফেন্ডার কিম মিন-জাই ও পিএসজির লি কাং-ইনকে দলে রেখেছেন দক্ষিণ কোরিয়ার কোচ হং মাইউং-বো। ইনজুরিতে ভোগা হয়াং ইন-বিউমকেও দলে ডেকেছেন। ফেইনুর্ডের এই মিডফিল্ডার গোড়ালির চোটে ভুগছেন।

বিশ্বকাপে দক্ষিণ কোরিয়া আছে গ্রুপ ‘এ’তে। তাদের তিনটি ম্যাচই মেক্সিকোয়। ১১ জুন চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে যাত্রা, এক সপ্তাহ পর মেক্সিকোর মুখোমুখি হবে এবং ২৪ জুন খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

দক্ষিণ কোরিয়া দল গোলরক্ষক: জো হিয়ন-উ, কিম সেউং-গ্যু, সং বুম-কিউন।

ডিফেন্ডার: কিম মিন-জাই, চো ইউ-মিন, লি হান-বিওম, কিম তাই-হিয়ন, পার্ক জিন-সিওব, লি গি-হিউক, লি তাই-সিওক, সিওল ইয়ং-উ, ইয়েন্স কাস্ট্রপ, কিম মুন-হোয়ান।

মিডফিল্ডার: ইয়াং হিউন-জুন, পাইক সেউং-হো, হয়াং ইন-বিওম, কিম জিন-গ্যু, বে জুন-হো, ইওম জি-সুং, হয়াং হি-চান, লি ডং-গিয়ং, লি জে-সুং, লি কাং-ইন।

ফরোয়ার্ড: ওহ হিয়ন-গ্যু, সন হিউং-মিন, চো গ্যু-সুং।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun