1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম
পিংক সাইকেল চালিয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কিশোরীদের উৎসাহ দিলেন গাজীপুরের ডিসি গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট বিদেশে কর্মসংস্থানে আস্থার সংকট কাটাতে কাজ করছে আনসার-ভিডিপি দামুড়হুদায় নারী সংক্রান্ত বিরোধে একজনকে কুপিয়ে জখম, ঘটনাস্থলে এএসপি-ওসি ওয়েস্ট ইন্ডিজ সিরিজ: স্পিন সামলানোর প্রস্তুতিতে বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রী: নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে ২৯ অক্টোবর প্রকাশিত হবে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল নতুন পোশাকে সাজছে পিআইএ: ৩১ অক্টোবর থেকে আকাশপথে যাত্রা চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর আইন আসছে, অভিযোগ ছাড়াই ব্যবস্থা নেবে পুলিশ: আইজিপি তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে সংবিধান সংশোধন কমিটিতে বিস্তারিত আলোচনা

শেষ দিনে নির্ধারণ হবে শিরোপা, সৌদি লিগের বর্ষসেরার দৌড়ে রোনালদো 

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ১৮ মে, ২০২৬

সৌদি প্রো লিগের এবারের মৌসুম জমে উঠেছে আগামী বৃহস্পতিবার শেষ রাউন্ডের ম্যাচগুলো শেষে নির্ধারণ হবে শিরোপার ভাগ্য। এরই মধ্যে ২০২৫-২৬ মৌসুমের বর্ষসেরা খেলোয়াড়ের জন্য প্রকাশ করা হয়েছে। পাঁচজনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। লিগের শেষ ম্যাচে মাঠে নামার আগে টেবিলের শীর্ষে থাকা আল নাসরের সংগ্রহ ৮৩ পয়েন্ট। ঠিক ২ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আল হিলাল। শেষ দিনে দামাকের মুখোমুখি হবে রোনালদোর আল নাসর। এই ম্যাচে জয় পেলেই চ্যাম্পিয়ন হবে তারা। অন্যদিকে আল হিলাল লড়বে আল ফায়হার বিপক্ষে। আল নাসর কোনো কারণে পয়েন্ট হারালেই আল হিলালের সামনে সুযোগ থাকবে শেষ মুহূর্তে ট্রফি ছিনিয়ে নেওয়ার। ২০২৩ সালে যোগ দেওয়ার পর আল নাসরের হয়ে প্রথম কোনো মেজর ট্রফি জয়ের দ্বারপ্রান্তে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এবারের মৌসুমে ২৬টি গোল করার পাশাপাশি সৌদি প্রো লিগের আধুনিক ইতিহাসে মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে ১০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন তিনি। পুরো মৌসুমে ৭ বার ম্যাচসেরা হওয়া এই পর্তুগিজ মহাতারকাই এবার বর্ষসেরা হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun