1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম
পিংক সাইকেল চালিয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কিশোরীদের উৎসাহ দিলেন গাজীপুরের ডিসি গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট বিদেশে কর্মসংস্থানে আস্থার সংকট কাটাতে কাজ করছে আনসার-ভিডিপি দামুড়হুদায় নারী সংক্রান্ত বিরোধে একজনকে কুপিয়ে জখম, ঘটনাস্থলে এএসপি-ওসি ওয়েস্ট ইন্ডিজ সিরিজ: স্পিন সামলানোর প্রস্তুতিতে বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রী: নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে ২৯ অক্টোবর প্রকাশিত হবে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল নতুন পোশাকে সাজছে পিআইএ: ৩১ অক্টোবর থেকে আকাশপথে যাত্রা চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর আইন আসছে, অভিযোগ ছাড়াই ব্যবস্থা নেবে পুলিশ: আইজিপি তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে সংবিধান সংশোধন কমিটিতে বিস্তারিত আলোচনা

পাকিস্তানের বিপক্ষে ২৪৯ রানে এগিয়ে মধ্যাহ্ন-বিরতিতে বাংলাদেশ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ১৮ মে, ২০২৬

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে ৬ উইকেট হাতে নিয়ে ২৪৯ রানে এগিয়ে থেকে তৃতীয় দিনের মধ্যাহ্ন-বিরতিতে গিয়েছে স্বাগতিক বাংলাদেশ। প্রথম ইনিংস থেকে পাওয়া ৪৬ রানের লিডকে সাথে নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে ৪ উইকেটে ২০৩ রান করেছে টাইগাররা। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ ২৭৮ ও পাকিস্তান ২৩২ রান করেছিল।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১১০ করেছিল বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১৩ রানে অপরাজিত ছিলেন।

তৃতীয় দিনের পঞ্চম ওভারে সাজঘরে ফিরেন শান্ত। ১৫ রান করেন তিনি।

দলীয় ১১৫ রানে চতুর্থ ব্যাটার হিসেবে শান্ত ফেরার পর জুটি বাঁধেন মুশফিকুর রহিম ও লিটন দাস। পাকিস্তানের বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেন তারা।

এতে ৮৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে গড়ে দিনের প্রথম সেশন শেষ করেন মুশফিক ও লিটন। মুশফিক ৩৯ ও লিটন ৪৮ রানে অপরাজিত আছেন।

পাকিস্তানের খুররাম শাহজাদ ৩টি করে উইকেট নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun