1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

২২ বছরের আক্ষেপ ঘুচিয়ে শিরোপা জয়ের দ্বারপ্রান্তে আর্সেনাল

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

আর মাত্র একটি জয় দূরে আর্সেনাল। তাহলে হিসাব–নিকাশ ছাড়াই প্রিমিয়ার লিগের শিরোপা জিতবে গ্রানাররা। সোমবার (১৮ মে) দিবাগত রাতে বার্নলিকে ১-০ গোলে হারিয়ে শিরোপার লাগাম ধরে রেখেছেন মিকেল আর্তেতার শিষ্যরা। আজ রাতেও চ্যাম্পিয়নের স্বাদ পেতে পারে আর্সেনাল। আজ বাংলাদেশ সময় বোর্নমাউথের মাঠে তাদের বিপক্ষেই মাঠে ম্যানচেস্টার সিটি। এই ম্যাচে সিটি পয়েন্ট হারালেই শেষ ম্যাচ পর্যন্ত আর অপেক্ষা করতে হবে না গানারদের। মাঠে না নেমেই শিরোপা–উৎসবে মাততে পারবে আর্সেনাল। সোমবার (১৮ মে) এমিরেটস স্টেডিয়ামে প্রথমার্ধের খেলা শেষ হওয়ার নয় মিনিট আগে কাই হাভার্টজ কর্নার থেকে হেডের সাহায্যে আর্সেনালকে এগিয়ে নেন। শেষ পর্যন্ত এই গোলেই কল্যাণেই জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল। এই জয়ে শীর্ষে থাকা আর্সেনালের পয়েন্ট এখন ৩৭ ম্যাচে ৮২। এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৭৭। এ পরিস্থিতিতে বোর্নমাউথের বিপক্ষে সিটি যদি ড্র করে, তবে তাদের পক্ষে আর আর্সেনালকে ধরা সম্ভব হবে না। সে ক্ষেত্রে শেষ ম্যাচ জিতলেও ৩৮ ম্যাচে সিটির পয়েন্ট হবে ৮১, যা আর্সেনালের বর্তমান সংগ্রহ থেকে ১ পয়েন্ট কম। তবে সিটি জিতলে শিরোপা–লড়াই গড়াবে শেষ ম্যাচ পর্যন্ত।

বার্নলির বিপক্ষে জয়ের পর আর্সেনাল কোচ মিকেল আর্তেতা বলেন, ‘আর মাত্র এক ধাপ। আমরা আমাদের কাজটা করেছি, যেটা আমাদের হাতে ছিল। এখন অপেক্ষা করতে হবে আগামীকাল কী হয়, সেটা দেখার জন্য। এরপর আমাদের মনোযোগ থাকবে প্যালেস ম্যাচের প্রস্তুতিতে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun