1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম
পিংক সাইকেল চালিয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কিশোরীদের উৎসাহ দিলেন গাজীপুরের ডিসি গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট বিদেশে কর্মসংস্থানে আস্থার সংকট কাটাতে কাজ করছে আনসার-ভিডিপি দামুড়হুদায় নারী সংক্রান্ত বিরোধে একজনকে কুপিয়ে জখম, ঘটনাস্থলে এএসপি-ওসি ওয়েস্ট ইন্ডিজ সিরিজ: স্পিন সামলানোর প্রস্তুতিতে বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রী: নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে ২৯ অক্টোবর প্রকাশিত হবে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল নতুন পোশাকে সাজছে পিআইএ: ৩১ অক্টোবর থেকে আকাশপথে যাত্রা চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর আইন আসছে, অভিযোগ ছাড়াই ব্যবস্থা নেবে পুলিশ: আইজিপি তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে সংবিধান সংশোধন কমিটিতে বিস্তারিত আলোচনা

পাকিস্তানকে ধবলধোলাই করতে ৫ উইকেট চাই বাংলাদেশের

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

মিরপুর টেস্ট জিতে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। এবার সিলেট টেস্টেও জয়ের সুবাস পাচ্ছে টাইগাররা। বাংলাদেশের দেওয়া ৪৩৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে চা বিরতিতে গেছে পাকিস্তান। জয়ের জন্য এখনও ২৩৭ রান প্রয়োজন সফরকারীদের। অন্যদিকে বাংলাদেশের প্রয়োজন আর ৫ উইকেট। তাহলেই পাকিস্তানকে হোয়াইটওয়াশ করবে বাংলাদেশ। মঙ্গলবার (১৯ মে) সিলেট টেস্টের চতুর্থ দিনে ব্যাট করতে নেমে দলীয় ২৭ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। ৬ রান করা আব্দুল্লাহ ফজলকে সাজঘরে পাঠিয়ে বাংলাদেশকে সাফল্য এনে দেন পেসার নাহিদ রানা। 

ফজলের বিদায়ের পর দ্রুতই আউট হন আজান আওয়াইস। দলীয় ৪১ রানে ৪৯ বলে ২১ রান করে ফিরে যান তিনি। এরপর ক্রিজে আসা বাবর আজমকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন মাসুদ। ৯১ রানের জুটি গড়েন তারা। তবে দলীয় ১৩৩ রানে ৫২ বলে ৪৭ রান করে আউট হন বাবর। তবে সাবলীল ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন শান মাসুদ। এরপর দ্রুতই আরও দুই উইকেট হারায় পাকিস্তান।

সৌদ শাকিল ৬ ও মাসুদ ৭১ রান করে সাজঘরে ফিরে যান। ৫৩ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ২০০ রান সংগ্রহ করে চা পান বিরতিতে গেছে পাকিস্তান। সালমান আঘা ২৫ ও মোহাম্মদ রিজওয়ান ১৫ রানে অপরাজিত আছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun