1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম
পিংক সাইকেল চালিয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কিশোরীদের উৎসাহ দিলেন গাজীপুরের ডিসি গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট বিদেশে কর্মসংস্থানে আস্থার সংকট কাটাতে কাজ করছে আনসার-ভিডিপি দামুড়হুদায় নারী সংক্রান্ত বিরোধে একজনকে কুপিয়ে জখম, ঘটনাস্থলে এএসপি-ওসি ওয়েস্ট ইন্ডিজ সিরিজ: স্পিন সামলানোর প্রস্তুতিতে বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রী: নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে ২৯ অক্টোবর প্রকাশিত হবে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল নতুন পোশাকে সাজছে পিআইএ: ৩১ অক্টোবর থেকে আকাশপথে যাত্রা চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর আইন আসছে, অভিযোগ ছাড়াই ব্যবস্থা নেবে পুলিশ: আইজিপি তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে সংবিধান সংশোধন কমিটিতে বিস্তারিত আলোচনা

বিশ্বকাপ অভিষেকের অপেক্ষায় থাকা কেপ ভার্দের দল ঘোষণা 

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

প্রথমবার বিশ্বকাপ খেলার অপেক্ষায় রয়েছে কেপ ভার্দে। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন দেশটির কোচ পেদ্রো লেইতাও ব্রিতো। কেপ ভার্দের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন লম্বা সময় ধরে চোটে থাকা ভিয়ারিয়াল সেন্টার-ব্যাক লোগান কস্তা। প্যারিসে জন্ম নেওয়া এই ডিফেন্ডার গত জুলাইয়ে প্রাক্‌–মৌসুমে এক প্রীতি ম্যাচে এসিএল চোটে পড়েন। রোববার (১৭ মে) মাঠে ফেরেন তিনি। লোগান কস্তা কেপ ভার্দের সবচেয়ে বড় তারকা। আফ্রিকার অন্যতম ছোট এই দেশের হয়ে যারা বিশ্বকাপ বাছাইপর্ব উতরেছেন, তাদের প্রায় সবাইকে বিশ্বকাপের চূড়ান্ত দলে রেখেছেন কোচ।

২০২৬ বিশ্বকাপের জন্য কেপ ভার্দের স্কোয়াড

গোলরক্ষক: ভোজিনহা (শাভেস), মার্সিও রোসা (মন্তানা), সিজে ডস সান্তোস (সান দিয়েগো এফসি)

ডিফেন্ডার: স্টিভেন মরেইরা (কলাম্বাস ক্রু), ওয়াগনার পিনা (ত্রাবজোনস্পোর), জোয়াও পাওলো (এফসিএসবি), সিডনি লোপেস কাব্রাল (বেনফিকা), লোগান কস্তা (ভিয়ারিয়াল সিএফ), পিকো (শেমরক রোভার্স), কেলভিন পিরেস (এসজেক সেইনাজোয়াকি), স্তোপিরা (তোরেন্স), দিনেই (আল বাতাহ)

মিডফিল্ডার: জামিরো মন্তেইরো (পিইসি জুয়োলে), তেলমো আরকাঞ্জো (ভিতোরিয়া এসসি), ইয়ানিক সেমেদো (ফারেন্সে), লারোস দুয়ার্তে (পুসকাস আকাদেমিয়া), ডেরয় দুয়ার্তে (লুদোগোরেটস রাজগ্রাদ), কেভিন পিনা (ক্রাসনোদার)

ফরোয়ার্ড: রায়ান মেন্ডেস (ইগদির), উইলি সেমেদো (ওমোনিয়া নিকোসিয়া), গ্যারি রদ্রিগেস (আপোলন লিমাসল), জোভানে কাব্রাল (এস্ত্রেলা দা আমাদোরা), নুনো দা কস্তা (ইস্তানবুল বাশাকশেহির), দাইলন লিভরামেন্তো (কাসা পিয়া), গিলসন বেনচিমল (আকরন তোয়াত্তি), হেলিও ভারেলা (ম্যাকাবি তেল আবিব)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun