1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম
পিংক সাইকেল চালিয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কিশোরীদের উৎসাহ দিলেন গাজীপুরের ডিসি গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট বিদেশে কর্মসংস্থানে আস্থার সংকট কাটাতে কাজ করছে আনসার-ভিডিপি দামুড়হুদায় নারী সংক্রান্ত বিরোধে একজনকে কুপিয়ে জখম, ঘটনাস্থলে এএসপি-ওসি ওয়েস্ট ইন্ডিজ সিরিজ: স্পিন সামলানোর প্রস্তুতিতে বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রী: নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে ২৯ অক্টোবর প্রকাশিত হবে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল নতুন পোশাকে সাজছে পিআইএ: ৩১ অক্টোবর থেকে আকাশপথে যাত্রা চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর আইন আসছে, অভিযোগ ছাড়াই ব্যবস্থা নেবে পুলিশ: আইজিপি তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে সংবিধান সংশোধন কমিটিতে বিস্তারিত আলোচনা

হেডের ওপর চটলেন কোহলি, খেলা শেষে করলেন না হ্যান্ডশেক 

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ২৩ মে, ২০২৬

অস্ট্রেলিয়ার ক্রিকেটার ট্রাভিস হেডের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছেন বিরাট কোহলি। ম্যাচ শেষে হাত মেলাতে চেয়েছিলেন হেড। তবে ক্ষুব্ধ কোহেলি তা প্রত্যাখ্যান করেছেন। শুক্রবার (২২ মে) সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মাঠে নামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আগে ব্যাট করতে নেমে ২৫৫ রান সংগ্রহ হায়দরাবাদ। সেই রান তাড়া করতে নেমে ইনিংসের তৃতীয় ওভারে হেডের সঙ্গে দ্বন্দ্বে জড়ান কোহলি। হেডের কোনো একটি মন্তব্যে ক্ষিপ্ত হয়ে কোহলি তার উদ্দেশে বলেন, ‘ঠিক আছে, এসে কয়েকটা বল করো।’ এর কয়েক বল পরই কোহলি আউট হয়ে গেলে হেড পাল্টা খোঁচা দিয়ে বলেন, ‘আমি বোলিংয়ে আসার আগেই তো তুমি আউট হয়ে গেলে!’ হেড পরে ১ ওভার বোলিংও করেন। ইনিংসে ১৯তম ওভারে ৭ রান দিয়ে বেঙ্গালুরু অধিনায়ক রজত পাতিদারের উইকেট নেন। ৫৫ রানে জয়ও পায় হায়দরাবাদ। ম্যাচ শেষেও সেই ক্ষোভ পুষে রাখেন কোহলি। দুই দলের খেলোয়াড়েরা ম্যাচ শেষে যখন একে অপরের সঙ্গে হাত মেলাচ্ছিলেন, তখন হেড হাত বাড়িয়ে দিলেও কোহলি তা সম্পূর্ণ উপেক্ষা করে সামনে এগিয়ে যান।

হেডের সঙ্গে হাত না মেলানোয় কোহলির কড়া সমালোচনা করেছেন  ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠান। তিনি বলেন, ম্যাচ শেষের এই ঘটনা সহজেই এড়ানো যেত। মাঠে আগ্রাসন থাকতেই পারে, তা খেলারই অংশ। তবে ম্যাচ শেষে হাত মেলাতে অস্বীকৃতি জানানো কোহলির মতো বড় খেলোয়াড়ের কাছ থেকে মোটেও সঠিক আচরণ ছিল না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun