1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম
পিংক সাইকেল চালিয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কিশোরীদের উৎসাহ দিলেন গাজীপুরের ডিসি গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট বিদেশে কর্মসংস্থানে আস্থার সংকট কাটাতে কাজ করছে আনসার-ভিডিপি দামুড়হুদায় নারী সংক্রান্ত বিরোধে একজনকে কুপিয়ে জখম, ঘটনাস্থলে এএসপি-ওসি ওয়েস্ট ইন্ডিজ সিরিজ: স্পিন সামলানোর প্রস্তুতিতে বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রী: নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে ২৯ অক্টোবর প্রকাশিত হবে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল নতুন পোশাকে সাজছে পিআইএ: ৩১ অক্টোবর থেকে আকাশপথে যাত্রা চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর আইন আসছে, অভিযোগ ছাড়াই ব্যবস্থা নেবে পুলিশ: আইজিপি তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে সংবিধান সংশোধন কমিটিতে বিস্তারিত আলোচনা

দুই বছর পর নাপোলিকে বিদায় বললেন কন্টে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

দুই বছরের দায়িত্ব শেষে নাপোলি ছাড়ার ঘোষনা দিয়েছেন কোচ এন্টোনিও কন্টে। উদিনেসের বিপক্ষে ১-০ গোলের জয়ের মাধ্যমে নাপোলির সিরি-আ মৌসুম শেষ হওয়ার পর তিনি এই ঘোষণা দেন।

এ সময় কন্টে সাংবাদিকদের বলেন, “নাপোলির কোচ হওয়া সত্যিই সম্মানের বিষয় ছিল। এটি ছিল দুটি অসাধারণ মৌসুম, এক ব্যতিক্রমধর্মী অভিজ্ঞতা।”

তিনি আরও বলেন, “এটি আমার সিদ্ধান্ত। কয়েক সপ্তাহ আগে আমি ক্লাব সভাপতিকে বিষয়টি জানিয়েছি। নাপোলি সবসময়ই আমার বাড়ি হয়ে থাকবে।”

গত মৌসুমে নাপোলিকে লিগ শিরোপা জেতানো কন্টেকেই ইতালির জাতীয় দলের পরবর্তী কোচ হওয়ার প্রধান দাবিদার হিসেবে ধরা হচ্ছে। আগামী মাসে দেশটির ফুটবল ফেডারেশনের নতুন সভাপতি নির্বাচিত হওয়ার পর এই নিয়োগ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে কন্টে মজা করে বলেন, “আমার পরামর্শ হবে পেপ গার্দিওলাকে নিয়োগ দেওয়া।”

গত সপ্তাহে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা নিশ্চিত করার পর স্থায়ীভাবে দলে যোগ দেওয়া রাসমাস হোলান্ডন ইতালিতে নিজের সফল প্রথম মৌসুমের ১৬তম গোলটি করেন। তার গোলেই শেষ ম্যাচে জয় পায় নাপোলি।

তবে দক্ষিণ ইতালির ক্লাবটিতে আসন্ন গ্রীষ্মে বড় পরিবর্তন অপেক্ষা করছে। বোলোনিয়ার কোচ ভিনসেনজো ইতালিয়ানোকে কন্টের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun