1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে র‍্যাব পরিচয়ে তুলে নেয়ার চেষ্টা: পরে উদ্ধার ‎১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার গাইবান্ধায় ছেলেকে বাঁচাতে গিয়ে বিলের পানিতে প্রাণ হারালেন বাবা ক্লাব ফুটবলে ৩০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন আর্লিং হালান্ড সৌদি আরবে মারা যাওয়া প্রবাসী সোহাগের মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি দেশে ফেরাতে সরকারের সহায়তা চেয়েছেন স্বজনরা প্রতারণার মামলায় হাই কোর্ট থেকে জামিন পেলেন বিদিশা সিদ্দিক কাতার ও উজবেকিস্তানের মধ্যে পাঁচ বছর মেয়াদী ঐতিহাসিক সাংস্কৃতিক সহযোগিতা চুক্তি নেপালে বন্যায় নিখোঁজের ১১ দিন পর জীবিত উদ্ধার বৃদ্ধা, শোকের আবহে ফিরে এল স্বজন সাভারে প্রাইভেট কার পার্কিং নিয়ে বিরোধে পুলিশের এসআইয়ের মৃত্যু আনোয়ারায় মার্কেট দখল নিয়ে সংঘর্ষ: এনসিপি নেতাসহ আহত ৫

মরক্কোর বিশ্বকাপ দলে দুটি পরিবর্তন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ১২ জুন, ২০২৬

ইনজুরির কারণে বিশ্বকাপ দলে দুটি পরিবর্তন করেছে মরক্কো। উইঙ্গার আবদে এজালজুলি ও ডিফেন্ডার নায়েফ অগার্ড ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ শুরু হবার আগেই দল থেকে ছিটকে গেছেন। 

রিয়াল বেটিসের ফরোয়ার্ড এজালজুলি গত সপ্তাহে নরওয়ের বিরুদ্ধে প্রীতি ম্যাচে হাঁটুর ইনজুরিতে আক্রান্ত হন। ফিফার আপডেটেড তালিকা অনুযায়ী তার পরিবর্তে মরক্কো দলে ডাক পেয়েছেন এ্যাঙ্গার্সের আমিনে সাবাই। অন্যদিকে মার্সেইর সেন্টার-ব্যাক অগার্ড উরুর অস্ত্রোপচারের কারনে মার্চের পর থেকে আর মাঠে নামতে পারেননি। তাকে নিয় কোন ঝুঁকি নিতে চায়নি মরক্কো। যে কারনে টুর্নামেন্টের আগেই অগার্ডের পরিবর্তে মারওয়ানে সাদানেকে দলে ডাকা হয়েছে। 

যদিও এ সম্পর্কে কোন মন্তব্য করতে রাজী হয়নি মরক্কোর দলীয় ব্যবস্থাপনা। কিন্তু অধিনায়ক আশরাফ হাকিমি ইনজুরি আক্রান্ত দুই সতীর্থের প্রতি সমবেদনা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন। পিএসজি তারকা হাকিমি লিখেছেন, ‘ফুটবল অনেক সময় নিষ্ঠুর হতে পারে। প্রথমদিন থেকে তুমি দলকে যা দিয়েছো তার জন্য ধন্যবাদ। আমরা সবাই তোমাদের জন্য লড়াই করবো। আমরা তোমাদের ভালবাসি।’

আগামী শনিবার গ্রুপ-সি’র প্রথম ম্যাচে নিউ জার্সিতে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে মরক্কো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun