1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঈশ্বরদীর ২ মেধাবী শিক্ষার্থী গ্লোবাল এটমিক কুইজ জিতে রাশিয়া যাচ্ছেন রাজশাহী প্রেসক্লাবকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে জরুরি সভা, প্রকাশ্যে ক্ষমা না চাইলে আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি বিনিয়োগকারীদের জন্য অনলাইনভিত্তিক ওয়ান-স্টপ সেবা চালুর উদ্যোগ জোরদার হচ্ছে : বাণিজ্যমন্ত্রী কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত মৎস্য উৎপাদন বৃদ্ধিতে ১১ প্রকল্প বাস্তবায়ন করছে সরকার : মন্ত্রী জাতীয় সিভিল এভিয়েশন মাস্টারপ্ল্যান প্রণয়নের কার্যক্রম শুরু জাতীয় স্বার্থে পদ্মা ব্যারেজ প্রকল্প গুরুত্বপূর্ণ : পানি সম্পদ মন্ত্রী অস্ট্রেলিয়ার কাছে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ বিআইপিএস পরিচালনা বোর্ড ও নির্বাহী কমিটি পুনর্গঠনে বোর্ড সভা আহ্বানের সিদ্ধান্ত ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২০

বিশ্বকাপের হাজারতম ম্যাচে তিউনিশিয়াকে বড় ব্যবধানে পরাজিত করেছে জাপান

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ২১ জুন, ২০২৬

বিশ্বকাপের ইতিহাসে হাজারতম ম্যাচটিকে স্মরণীয় করে রাখলো জাপান। গ্রুপ-এফ’এ নিজেদেওর দ্বিতীয় ম্যাচে আজ তারা তিউনিশিয়াকে ৪-০ গোলের বড় ব্যবধানে বিধ্বস্ত করেছে। এই জয়ে শেষ ৩২’র পথে অনেকটাই এগিয়ে গেছে এশিয়ান পরাশক্তিরা। 

আয়াসে উয়েদা করেছেন দুই গোল। এছাড়া ডাইচি কামাডা ও জুনিয়া ইতো একটি করে গোল করেছেন। এর ফলে নেদারল্যান্ডসের সাথে সমান ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে জাপান। 

প্রথম ম্যাচে সুইডেনের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হওয়া তিউনিশিয়ার নক আউট পর্বে যাবার আর কোন আশাই নেই। কিন্তু টুর্নামেন্টের অন্যতম ফেবারিট নেদারল্যান্ডসের সাথে প্রথম ম্যাচে ২-২ গোলে ড্র করা ব্লু সামুরাইদের সামনে শীর্ষ স্থানে থেকে পরের রাউন্ডে যাবার সুবর্ণ সুযোগ তৈরী হয়েছে। 

মন্টিয়ারি স্টেডিয়ামে তিউনিশিয়া বিপক্ষে পুরো ম্যাচে জাপানই আধিপত্য দেখিয়েছে। 

নতুন ম্যানেজার হার্ভে রেনার্ডের অধীনে তিউনিশিয়ার শুরুটা মোটেই ভাল হলো। সুইডেনের সাথে বড় ব্যবধানে পরাজিত হবার পরপরই সার্বি লামুচিকে বরখাস্ত করে রেনার্ডকে দলের দায়িত্ব দেয়া হয়েছিল। কিন্তু টেকনিক্যালি অনেকটাই এগিয়ে থাকা জাপানীজদের বিপক্ষে রেনার্ডের কোন কৌশলই কাজে আসেনি। 

ম্যাচ শুরুর চার মিনিটের মধ্যে এগিয়ে যায় জাপান। আয়ো তানাকা ও কেইতো নাকামুরার সহায়তায় পোস্টের খুব কাছ থেকে ডাইচি কামাডা গোল করে জাপানকে লিড এনে দেন। পরের মুহূর্তেই ব্যবধান প্রায় দ্বিগুন করে ফেলেছিল জাপানীজরা। গোললাইনের উপর থেকে শেষ মুহূর্তে ডাইলান ব্রন বল ক্লিয়ার না করলে আবারও গোল উদযাপনে মেতে উঠতে পারতো জাপানী শিবির। 

তিউনিশিয়া গোলরক্ষক আয়মেন ডাহমেনও বেশ কিছু প্রচেষ্টা রুখে দিয়েছেন। ৩১ মিনিটে শেষ পর্যন্ত ব্যবধান দ্বিগুন করতে সফল হয় জাপান। তিউনিশিয়ার রক্ষনভাগের ভুলের সুযোগে উয়েদা লো শটে ডাহমেনকে পরাস্ত করেন। 

দ্বিতীয়ার্ধেও জাপানের আধিপত্য ছিল চোখে পড়ার মত। ৬৯ মিনিটে দুর্দান্ত এক থ্রু বলে জুনিয়া ইতো ঠান্ডা মাথার ফিনিশিংয়ে ব্যবধান ৩-০’তে নিয়ে যান। ৮৩ মিনিটে দুর্দান্ত হেডে নিজের দ্বিতীয় গোল করেন উয়েদা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun