1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের রাষ্ট্রীয় ভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ : অ্যাটর্নি জেনারেল ৫৮ দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি : বাণিজ্য মন্ত্রী  তিস্তার পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে   অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন বোনের সম্পদ ও টাকা আত্মসাৎ করতে সময় নেয়নি আমজাদ হোসেন সরকারি ক্রয়ের ভুয়া আদেশ নিয়ে বিভ্রান্ত না হতে খাদ্য মন্ত্রণালয়ের অনুরোধ ২০২৪-২৫ অর্থবছরে ৩০.৩২ বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স দেশে এসেছে : মন্ত্রী চালের দাম স্থিতিশীল রাখতে সরকার বদ্ধপরিকর : খাদ্য প্রতিমন্ত্রী

লড়াই করে বিশ্বকাপে দ্বিতীয় ড্র তুলে নিল কেপ ভার্দে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ২২ জুন, ২০২৬

দ্বিতীয়ার্ধে সমতাসূচক গোল করে উরুগুয়ের সাথে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে বিশ্বকাপে নবাগত কেপ ভার্দে। এর আগে প্রথম ম্যাচে ফেবারিট স্পেনকে তারা গোলশুন্য ড্রয়ে রুখে দিয়েছিল। 

মিয়ামিতে অনুষ্ঠিত রোববারের ম্যাচে ২১ মিনিটে কেইন পিনার গোলে এগিয়ে যায় কেপ ভার্দে। দুর্দান্ত এক ফ্রি-কিকে গোল আদায় করে নেন পিনা। যদিও ম্যাক্সিমিলিয়ানো আরাউজো ও অগাস্টিন কানোবিওর গোলে প্রথমার্ধেই লিড নেয় উরুগুয়ে। ৪০ বছর বয়সী উরুগুইয়ান গোলরক্ষক ফার্নান্দে মুসলেরার ভুলে হেলিও ভারেলা দ্বিতীয়ার্ধে কেপ ভার্দেকে সমতায় ফেরান। এরপর আর কোন দল গোলের দেখা পায়নি। 

গ্রুপ-এইচ’এ দ্বিতীয় পয়েন্ট আদায় করে নিয়ে কেপ ভার্দে এখন নক আউট পর্বে খেলার স্বপ্নে বিভোর। আফ্রিকান দেশটি আগামী শনিবার গ্রুপের শেষ ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হবে। দিনের শুরুতে স্পেনের কাছে সৌদি আরব ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছে। সৌদিকে পরাজিত করতে পারলে শেষ ৩২ নিশ্চিত হবে কেপ ভার্দের। 

অন্যদিকে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে র‌্যাঙ্কিংয়ের নীচুতে থাকা সৌদি আরবের সাথে প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র করে পরের রাউন্ডে যাবার পথে বিপদে রয়েছে। টানা দ্বিতীয় বিশ^কাপে গ্রুপ পর্ব থেকে বিদায় এড়াতে আগামী সপ্তাহে গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকান জায়ান্টদের ইউরোপীয়ান চ্যাম্পিয়ন স্পেনকে হারাতে হবে, যা মোটেই সহজ নয়। 

উরুগুয়ে কোচ মার্সেলো বিয়েসলা সৌদি আরবের সাথে ম্যাচ থেকে দুটি পরিবর্তন করে কাল মূল একাদশ সাজিয়েছিলেন। আল হিলাল স্ট্রাইকার ডারউইন নুনেজ কাল বদলী বেঞ্চে ছিলেন। অন্যদিকে কেপ ভার্দের দলে তিনটি পরিবর্তন করেছিলেন কোচ বাবিস্টা। সবগুলো পরিবর্তনই ছিল আক্রমনভাগে।

ম্যাচের শুরুটাও বেশ আক্রমনাত্মক মেজাজেই করেছিল কেপ ভার্দে। স্পেনের বিপক্ষেও এভাবেই তাদের শুরুটা হয়েছিল। প্রথম আক্রমনটা অবশ্য এসেছিল উরুগুয়ের কাছ থেকে। ফেডেরিকো ভালভার্দের বাম পায়ের জোড়ালে শট পোস্টের পাশ দিয়ে বাইরে চলে যায়। ২১ মিনিটে উরুগুয়ের দূর্বল দেয়ালকে ফাঁকি দিয়ে পিনার লম্বা ফ্রি-কিক মুসলেরাকে পরাস্ত করে। 

ম্যাচে ফিরতে মরিয়া উরুগুয়ে শেষ পর্যন্ত ৪৪ মিনিটে সফল হয়। রডরিগো বেনটানকারের শট আটকাতে গিয়ে সিডনি লোপেস কাবরালের হেড পোস্টে লেগে ফেরত আসলে আরাউজো ফিরতি বলে কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহোকে পরাস্ত করেন। প্রথমার্ধের ইনজুরি টাইমের ষষ্ঠ মিনিটে আরাউজোর হেড থেকে দারুন ভলিতে উরুগুয়েকে এগিয়ে দেন কানোবিও। 

দ্বিতীয়ার্ধের শুরু থেকে ম্যাচের নিয়ন্ত্রন ছিল উরুগুয়ের কাছে। ৬১ মিনিটে মুসরেলার অপ্রত্যাশিত ভুলের সুযোগে বদলী খেলোয়াড় ভারেলা ফাঁকা নেটে বল জালে জড়ালে সমতায় ফিরে কেপ ভার্দে। 

ম্যাচের শেষ ভাগে রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার ভালভার্দের ফ্রি-কিক ক্রসবারের উপর দিয়ে বাইরে চলে যায়। ফলে হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে উরুগুয়েকে।

এই ড্রয়ে দুই ম্যাচে কেপ ভার্দের সাথে সমান দুই পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে উরুগুয়ে। চার পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে স্পেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun