1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুর কাশিমপুরে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা রাজধানীসহ সারাদেশে তীব্র গ্যাস সংকট গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন ভিসি নওগাঁয় ৮২ শিক্ষার্থীকে বাইসাইকেল, ৫৫ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম দেশ গড়ার দায়িত্ব আমাদের সবার : প্রতিমন্ত্রী টুকু ডেপুটি স্পিকারের সহযোগিতায় শিশুর হৃদরোগের সফল অস্ত্রোপচার জাতিসংঘের নেতৃত্বের দৌড়ে ৬ প্রার্থী ইমনের ব্যর্থতার ম্যাচে জয় দিয়ে শুরু লাহোরের

গোঁড়ালির ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন জার্মানীর শোটারবেক

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

বাম পায়ের গোঁড়ালির লিগামেন্টে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন জার্মানীর ডিফেন্ডার নিকো শোটারবেক। জার্মান ফুটবল এসোসিয়েশন (ডিএফবি) এই তথ্য নিশ্চিত করেছে।

২৬ বছর বয়সী ডর্টমুন্ডের এই ডিফেন্ডার শনিবার আইভরি কোস্টের বিরুদ্ধে টরেন্টোতে অনুষ্ঠিত ম্যাচে বিরতির সময় বদলী বেঞ্চে চলে যান। ম্যাচটিতে জার্মানী ২-১ গোলে জয়ী হয়। এর আগে কুরাসাওয়ের বিপক্ষে জার্মানীর ৭-১ গেলে জয়ী ম্যাচটিতে শোটারবেক দ্বিতীয় গোলটি করেছিলেন।

ডিএফবি এক বিবৃতিতে বলেছে, ‘সে আগামী কয়েক মাসের জন্য মাঠের বাইরে চলে গেছে। রোববার বেশ কিছু মেডিকেল পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। কিছু সময়ের জন্য শোটারবেক দলের সাথে যুক্তরাষ্ট্রে থাকবেন।’

ইতোমধ্যেই শেষ ৩২ নিশ্চিত করা জার্মানী বৃহস্পতিবার নিউ ইয়র্কে গ্রুপের শেষ ম্যাচে ইকুয়েডরের মোকাবেলা করবে।

জার্মান কোচ জুলিয়ান নাগলেসম্যান বলেন, ‘আমরা সত্যিকার অর্থেই শোটিকে খুব মিস করবো। সে একজন অসাধারণ ডিফেন্ডার। বিশেষ করে ম্যাচের গুরুত্ব বুঝে সে সবসময় দায়িত্ব পালন করে। এটা হয়তোবা তার বিশ্বকাপ হতে পারতো। গতকাল আমরা সবাই তাকে অনুপ্রেরনা যুগিয়েছি। সৌভাগ্যবশত: সে খুবই ইতিবাচক একজন খেলোয়াড় এবং ইতোমধ্যেই সে সামনে এগিয়ে যাবার জন্য নিজেকে মানসিক ভাবে প্রস্তুত করে ফেলেছে। এই মুহূর্তে সে দলের সাথে এখানে থাকবে, বিষয়টি স্বস্তির। কারণ মাঠের বাইরে থেকেও সে দলের উপর প্রভাব রাখতে পারে। শোটারবেকের অনুপস্থিতি সত্বেও এবারের বিশ্বকাপে আমাদের সেন্ট্রাল ডিফেন্স পজিশন বেশ শক্তিশালী। এই পজিশনে আছে জোনাথান টাহ, এন্টোনিও রুডিগার, ওয়াল্ডামার এ্যান্টন ও মালিক থিয়াও।’

ডিএফবি যে সময়সীমা বেঁধে দিয়েছে তাতে আগামী মৌসুমের শুরুটা মিস করতে যাচ্ছেন শোটারবেক।

গত মৌসুমে বুন্দেসলিগা রানার্স-আপ বরুসিয়া ডর্টমুন্ড আগামী ২২ আগস্ট চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে। তার পরের সপ্তাহে লিগ মৌসুম শুরু হবে।

ডর্টমুন্ডের স্পোর্টিং ডিরেক্টর লারস রিকেন ক্লাবের ওয়েবসাইটে বলেছেন, ‘আমি সত্যিই নিকোর জন্য দু:খিত। সে অত্যন্ত ভাল ফর্মে ছিল এবং আমাদের জাতীয় দলের শুরুর একাদশে অপরিহার্য্য খেলোয়াড় হিসেবে নিজেকে প্রমান করেছিল। ইনজুরির কারনে বিশ্বকাপ থেকে তার ছিটকে পড়া সত্যিই হতাশার। কিন্তু গত বছর নিকো প্রমান করেছে কিভাবে ইনজারি কাটিয়ে শক্তিশালী ভাবে ফিরে আসা যায়।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun