1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম
৪০ লাখ শিক্ষার্থীর পাঠদানে প্রযুক্তির ছোঁয়া দিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ গাজীপুরে ফ্লাইওভারের ওপর মোটরসাইকেলে আগুন, পালাল দুর্বৃত্তরা নিরাপদ গাজীপুর গড়তে পুলিশ-সাংবাদিকদের একসঙ্গে কাজ করার আহ্বান নতুন জিএমপি কমিশনারের গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ছুটি ঘোষণা ১২ কারখানায় গাজীপুরে বাসের পর এবার মহাসড়কের পাশে দাঁড়ানো কাভার্ড ভ্যানে আগুন গাজীপুরের চন্দ্রায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন পোশাকশিল্পে ন্যায্য রূপান্তর: নারী শ্রমিকদের কথা তুলে ধরতে সাংবাদিকদের কর্মশালা গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকেরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মজুরি নিয়ে অসন্তোষ, গাজীপুরে আবারও উত্তাল শিল্পাঞ্চল জীবননগরে ডিএনসির অভিযান, গাঁজাসহ আটক ১

জর্ডানকে বিদায় করে আলজেরিয়ার গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট অর্জন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

পিছিয়ে পড়েও জর্ডানের বিপক্ষে গ্রুপ-জে’র দ্বিতীয় ম্যাচে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে আত্মবিশ্বাসী আলজেরিয়া। এই পরাজয়ে টুর্নামেন্টে অভিষিক্ত জর্ডানের গ্রুপ পর্ব থেকেই বিদায় ঘটেছে। অন্যদিকে আলজেরিয়া টিকে থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ ৩ পয়েণ্ট অর্জন করেছে।

৩৬ মিনিটে নিজার আল-রাশদানের গোলে এগিয়ে যায় জর্ডান। ম্যাচে সমতা ফেরাতে আলজেরিয়াকে ৬৯ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। রিয়াদ মাহারেজের এ্যাসিস্টে নাদির বেনবুয়ালি আলজেরিয়াকে সমতায় ফেরান। সান্টা ক্লারার ম্যাচে ৮২ মিনিটে আলজেরিয়াকে এগিয়ে দেন আমিনে গুইরি। এই গোলেই আলজেরিয়ার জয় নিশ্চিত হয়।

এই জয়ের ফলে আগামী শনিবার কানসাস সিটিতে গ্রুপের শেষ ম্যাচে অস্ট্রিয়াকে হারাতে পারলে আলজেরিয়ার পরের রাউন্ডে যাওয়া নিশ্চিত হবে।

দিনের শুরুতে অস্ট্রিয়া ২-০ গোলে আর্জেন্টিনার কাছে পরাজিত হয়েছে। এর মাধ্যমে দুই ম্যাচে শতভাগ জয় নিয়ে গ্রুপের শীর্ষ দল হিসেবে আর্জেন্টিনার পরের রাউন্ড নিশ্চিত হয়েছে।
পরের দুই অবস্থানে থাকা অস্ট্রিয়া ও আলজেরিয়ার পয়েন্ট সমান তিন।

শনিবার টেক্সাসে বিশ্বকাপের বিদায়ী ম্যাচে আর্জেন্টিনার মোকাবেলা করবে জর্ডান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun