1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
জীবননগরে মাদকবিরোধী সমাবেশে ১৬ মাদক ব্যবসায়ীর স্বেচ্ছায় আত্মসমর্পণ পানিবন্দি মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করলেন গাজীপুর সিটি প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার প্রাইভেটকারে মিলল ৫৪৯ বোতল এসকাফ, চালক আটক ঠাকুরগাঁওয়ে জেলা রেজিস্ট্রার হেলাল উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির তদন্তে ‘লুকোচুরি’, অভিযুক্তকে রক্ষায় কৌশলের অভিযোগ কাউন্সিলর নয় জনগণের সেবক হয়ে কাজ করে যেতে চাই বিভিন্ন দাবি বাস্তবায়নে জনতা ব্যাংকের এমডির সঙ্গে জিয়া পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাক্ষাৎ কাশিমপুরে চাঁদার টাকা না দেওয়ায় জমির বাউন্ডারি ভাঙচুর ও লাখ টাকার মালামাল লুট গাজীপুর কাশিমপুরে প্রবাসী নাছিমা আক্তারেকে প্রাণে মেরে ফেলার হুমকি থানায় অভিযোগ শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় গ্রেফতার দেখানো হলো রাশেদ খান মেননকে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা: তেলের দাম বেড়েছে

ঘানাকে হারিয়ে পরের রাউন্ডে ক্রোয়েশিয়া

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ২৮ জুন, ২০২৬

ঘানাকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ-এল থেকে ইংল্যান্ডের পর দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ড নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া। 

পিটার পুলিসিচ প্রথমার্ধে গোল করে ক্রোয়েটদের এগিয়ে দেন। পুন:জাগরিত ঘানা দ্বিতীয়ার্ধে পুরো আধিপত্য দেখিয়েছে। তারই ধারাবাহিকতায় ডেরিক লুকাসেনের গোলে তারা সমতায় ফেরে। কিন্তু নিকোলা ভøাসিচের গোলে ম্যাচের শেষ ভাগে ২০১৮ রানার্স-আপ দলের জয় নিশ্চিত হয়। আগামী বৃহস্পতিবার কে-গ্রুপের রানার্স-আপ পর্তুগালের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। 

গ্রুপের আরেক ম্যাচে ইংল্যান্ডের কাছে পানামা ২-০ গোলে পরাজিত হওয়ায় এই গ্রুপ থেকে সেরা তৃতীয় দল হিসেবে ঘানার পরের রাউন্ডে যাওয়া নিশ্চিত হয়েছে। এনিয়ে বিশ্বকাপে তৃতীয়বারের মত ঘানা নক আউট পর্বে খেলবে। 

ম্যাচের ১৭তম মিনিটে ক্রোয়েশিয়ার একটি দ্রুত কাউন্টার এ্যাটাক থেকে উভয় দলের প্রথম উল্লেযোগ্য গোলের সুযোগ তৈরি হয়। বক্সের বাইরে ফাঁকা জায়গায় বল পেয়ে নিকোল ভøাসিচের নিচু শট পোস্টের বাইরের অংশে লেগে ফিরে আসে।

এরপর ম্যাচের ৩০ মিনিটে ক্রোয়েশিয়াকে এগিয়ে দেন পিটার সুসিচ। প্রায় ৩০ গজ দূর থেকে নেওয়া তাঁর দূরপাল্লার শটটি সেন্টার-ব্যাক ডেরিক লুকাসেনের দুই পায়ের মাঝ দিয়ে ঘানার গোলরক্ষক বেঞ্জামিন আসারেকে পরাস্ত করে। এটি ছিল ইন্টার মিলানের এই মিডফিল্ডারের আন্তর্জাতিক ক্যারিয়ারের দ্বিতীয় গোল।

গোল হজম করার পর ঘানা কিছুটা রক্ষণাত্মক অবস্থান থেকে বেরিয়ে আসে। ৪০তম মিনিটে এন্টোনিও সেমেনেও প্রতিপক্ষের বক্সে ঢুকে শট নিলেও তা অল্পের জন্য পোস্টেও বাইওে দিয়ে চলে যায়। 

বিরতির পর ঘানার কোচ কার্লোস কুইরোজ দুটি পরিবর্তন আনেন। এলিশা ওয়েসিসের পরিবর্তে উইঙ্গার আব্দুল ফাতাউ মাঠে নেমেই আক্রমণাত্মক মনোভাবের পরিচয় দেন। তাঁর জোরালো শটটি ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।

দ্বিতীয়ার্ধে ঘানা ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে। ৫০তম মিনিটে ফাতাউয়ের ক্রস থেকে সেমেনেও অল্পের জন্য বল নিয়েন্ত্রনে নিতে পারেননি। অবশেষে ৭৩তম মিনিটে ঘানা ম্যাচে সমতা ফেরায়। একটি সেট-পিস থেকে লুকাসেনের চতুর ফিনিশিংয়ে বল জালে জড়ায়। দীর্ঘ চার মিনিটের ভিএআর পর্যালোচনার পর গোলটি বৈধ ঘোষণা করা হয়। এটি ছিল এই ডিফেন্ডারের জাতীয় দলের জার্সিতে প্রথম গোল। 

তবে ম্যাচের গতি আবারও দ্রুত বদলে যায়। ৮২তম মিনিটে ক্রোয়েশিয়ার পাল্টা আক্রমণে মারিও পাসালিচের শট দুর্দান্ত সেভ করে ঘানাকে রক্ষা করেন আসারে। এরপর সেই কর্নার থেকেই আবারও এগিয়ে যায় ক্রোয়েশিয়া। ভ্লাসিচকে অনেকটা ফাঁকায় পেয়ে যান লুকা মড্রিচ। তাঁর নিখুঁত পাস থেকে ভøাসিচ হেডে বল জালে পাঠিয়ে দলকে জয় উপহার দেন। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun