1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
জীবননগরে মাদকবিরোধী সমাবেশে ১৬ মাদক ব্যবসায়ীর স্বেচ্ছায় আত্মসমর্পণ পানিবন্দি মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করলেন গাজীপুর সিটি প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার প্রাইভেটকারে মিলল ৫৪৯ বোতল এসকাফ, চালক আটক ঠাকুরগাঁওয়ে জেলা রেজিস্ট্রার হেলাল উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির তদন্তে ‘লুকোচুরি’, অভিযুক্তকে রক্ষায় কৌশলের অভিযোগ কাউন্সিলর নয় জনগণের সেবক হয়ে কাজ করে যেতে চাই বিভিন্ন দাবি বাস্তবায়নে জনতা ব্যাংকের এমডির সঙ্গে জিয়া পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাক্ষাৎ কাশিমপুরে চাঁদার টাকা না দেওয়ায় জমির বাউন্ডারি ভাঙচুর ও লাখ টাকার মালামাল লুট গাজীপুর কাশিমপুরে প্রবাসী নাছিমা আক্তারেকে প্রাণে মেরে ফেলার হুমকি থানায় অভিযোগ শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় গ্রেফতার দেখানো হলো রাশেদ খান মেননকে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা: তেলের দাম বেড়েছে

আরিয়াসের গোলে ঘানাকে বিদায় করে শেষ ষোলতে কলম্বিয়া 

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ৪ জুলাই, ২০২৬

মিডফিল্ডার জন আরিয়াসের একমাত্র গোলে তৃতীয়বারের মত ফুটবল বিশ্বকাপের শেষ ১৬ নিশ্চিত করল কলম্বিয়া। আজ সকালে বিশ্বকাপের শেষ ৩২এর শেষ ম্যাচে কলম্বিয়া ১-০ গোলে হারিয়েছে ঘানাকে। ম্যাচের ১৪ মিনিটে জয়সূচক গোলটি করেন আরিয়াস।

কানসাস সিটিতে ঘানার বিপক্ষে ম্যাচের শুরু থেকে একচেটিয়া আধিপত্য দেখিয়েছে কলম্বিয়া। গ্রুপ পর্বের ম্যাচগুলোর মত ঘানার বিপক্ষেও আক্রমাণত্মক ফুটবল খেলে লা কাফেতেরোসরা। 

তারই ধারাবাহিকতায় ম্যাচের ১৪ মিনিটে এগিয়ে যায় কলম্বিয়া। বদলি খেলোয়াড় লুইস সুয়ারেসের ক্রস থেকে বক্সের ভেতর থেকে ডান পায়ের শটে গোল করেন আরিয়াস। ১-০ গোলে এগিয়ে যায় কলম্বিয়া। 

এগিয়ে গিয়ে ঘানার উপর চাপ অব্যাহত রাখে কলম্বিয়া। কিন্তু দক্ষতার সাথে কলম্বিয়ার আক্রমণগুলো নসাৎ করে ঘানার ডিফেন্ডাররা। 

৩৮ মিনিটে ঘানার বক্সের ভেতর লুইস দিয়াজকে চমৎকার এক চিপ পাস বাড়ান মিডফিল্ডার হামেস রদ্রিগেজ। বল পেয়ে প্রথম স্পর্শেই শট নেন দিয়াজ। কিন্তু দিয়াজের নেওয়া শটটি পোস্টের উপর দিয়ে চলে যায়। 

পরের মিনিটে পাল্টা আক্রমণ করে ঘানা। মধ্যমাঠ থেকে বল নিয়ে কলম্বিয়ার বক্সের ভেতরে ঢুকে স্ট্রাইকার অ্যান্থোনি সেমেনিয়ো ডানদিকে আকমণভাগের আরেক খেলোয়াড় ইনাকি উইলিয়ামসকে বাড়িয়ে দেন। বল পেয়ে বাঁ পায়ে বাঁকানো শট নেন অ্যাথলেটিক মাদ্রিদের উইলিয়ামস। কিন্তু তার শট লক্ষ্যভ্রষ্ট হয়ে পোস্টের উপর দিয়ে বেরিয়ে যায়। 

প্রথমার্ধের ইনজুরি সময়ে গোলের ভালো সুযোগ পেয়েছিল কলম্বিয়া। কিন্তু ঘানার গোলরক্ষক লরেন্স আতি জিগির দারুণ দক্ষতায় গোল বঞ্চিত হয় কলম্বিয়া। ডান প্রান্ত থেকে ডিফেন্ডার ড্যানিয়েল মুনিওজের ক্রস থেকে লাফিয়ে হেড নেন জোহান মোজিকা। বল পোষ্টের ভেতর ঢোকার মুখে ডানদিকে ঝাঁপিয়ে পড়ে এক হাত দিয়ে বলকে সরিয়ে দেন জিগি।

শেষ পর্যন্ত আরিয়াসের গোলে এগিয়ে থেকে ম্যাচের বিরতিতে যায় কলম্বিয়া।

বিরতির পর আবারও জিগির দক্ষতায় গোল হজম থেকে রক্ষা পায় ঘানা। ৫৫ মিনিটে কর্নার থেকে বল পান মিডফিল্ডার গুস্তাভো পুয়ের্তা। বাঁ-দিক থেকে বল নিয়ে ঘানার বক্সের ভেতরে ঢুকে ডান পায়ের এক বাঁকানো শট নেন পুয়ের্তা। বাঁ-দিকে ঝাঁপিয়ে পড়ে দুই হাত দিয়ে পুয়ের্তার বাঁকানো শট প্রতিহত করেন জিগি। 

ম্যাচের ৫৭ মিনিটে ব্যবধান দ্বিগুন করে কলম্বিয়া। কিন্তু অফসাইডের কারনে দিয়াজের গোল বাতিল করেন রেফারি। 

পরের মিনিটে আবারও কলম্বিয়াকে গোল বঞ্চিত করেন ঘানার গোলরক্ষক জিগি। পুয়ের্তার পাস থেকে বল পান দিয়াজ। এ অবস্থায় সামনে শুধু জিগি। কিন্তু তার নেওয়া সরাসরি শট দারুণ দক্ষতার সাথে রুখে দেন ঘানার গোলরক্ষক। 

আক্রমণ ধারা বজায় থাকলেও ম্যাচের বাকী সময়ে আর কোন গোল না হলে ১-০ ব্যবধানে জিতে শেষ ষোলো নিশ্চিত করে কলম্বিয়া। বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে এটি শেষ ম্যাচ ছিল। শেষ দল হিসেবে শেষ ষোলোয় জায়গা করে নেয় লাতিন আমেরিকার দলটি। 

পুরো ম্যাচে ৬২ শতাংশ বল দখলে রেখে ২০টি শট নেয় কলম্বিয়া। এরমধ্যে ৮টি শটই লক্ষ্যে ছিল। 

ভ্যাঙ্কুভারে আগামী ৭ জুলাই শেষ ষোলোর ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে কলম্বিয়া। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun