1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি প্রতিষ্ঠানের প্রস্তাব জমা মিশরে নির্মিত হবে শেখ তামিম হাসপাতাল: কাতার-মিশর সই করল চার চুক্তি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক চাপে আরও বেপরোয়া হওয়ার ঝুঁকিতে ইরান ভারত সিরিজ নিয়ে অনিশ্চয়তার মাঝে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ চূড়ান্ত বাংলাদেশের চট্টগ্রামের পাহাড় ও সরকারি জমি দখল: বরইতলীতে পরিকল্পিত ভূমিদস্যুতার চিত্র না ফেরার দেশে কান্ট্রি সংগীতের কিংবদন্তি ডলি পার্টন ঢাকা-যশোর রুটে আবারও ফ্লাইট শুরু করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রেক্ষাপট: মুসলিম নারীদের ইতিহাস ও অবদান সংরক্ষণে কাতারের বৈশ্বিক উদ্যোগ ‘আলফু মুসলিমাহ

ইমনের ব্যর্থতার ম্যাচে জয় দিয়ে শুরু লাহোরের

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

গ্লোবাল সুপার লিগের (জিএসএল) প্রথম ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ বাংলাদেশ ব্যাটার পারভেজ হোসেন ইমন। তার ব্যর্থতার পরও টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ইমনের দল পাকিস্তানের লাহোর কালান্দার্স ১৬ রানে হারিয়েছে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের দল পার্থ স্কর্চার্সকে।

ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় গতরাতে শুরু হওয়া টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে লাহোর। ৫৭ রানে ২ উইকেট পতনের পর চার নম্বরে ব্যাট হাতে ক্রিজে আসেন ইমন। প্রথম ৪ বল খেলে প্রথম রানের দেখা পান তিনি।

এরপর আরও ৪ বল খেলে আরও ২ রান তুলতে পারেন ইমন। তবে নিজের মুখোমুখি হওয়া নবম বলে আউট হয়ে যান এই বাঁ-হাতি ব্যাটার। ইনিংসের ১২তম ওভারের পঞ্চম বলে পার্থের বাঁ-হাতি স্পিনার ডি’আর্চি শর্টের ডেলিভারিতে শর্ট মিড উইকেটে অ্যাস্টন আগারকে ক্যাচ দেন ইমন। ৯ বল খেলে মাত্র ৩ রান করেন বাংলাদেশের এই ব্যাটার।

তবে শায়ান জাহাঙ্গিরের ৪৫ বলে ৬৫ এবং ফারহান ইউসুফের ২৩ বলে ৫০ রানের ঝড়ো ইনিংসের সুবাদে ২০ ওভারে ১৭১ রানের সংগ্রহ পায় লাহোর।

জবাবে ২০ ওভারে ৭ উইকেটে ১৫৫ রানের বেশি করতে পারেনি পার্থ। দলের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন উসমান খান। বল হাতে লাহোরের মোহাম্মদ ইমরান ও উসামা মির ২টি করে উইকেট নেন।

সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে সুবিধা করতে পারছেন না ইমন। গেল মাসে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তিন ইনিংসে ৪৭ রান করেন তিনি। এরপর এ মাসে জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজের তিন ইনিংসে মাত্র ৩০ রান করেন ইমন। এবার গ্লোবাল সুপার লিগের প্রথম ম্যাচেও ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারলেন না এই ব্যাটার।  

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun