1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ঢাকাকেও লোডশেডিংমুক্ত রাখার পরিকল্পনা থেকে সরে আসছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা শেখ হাসিনাকে ধরে আনতে চাই, মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: ডা. জাহেদ উর রহমান প্রথমবারের মতো দেশের আটটি বিভাগীয় শহরেই হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ ও জিম্বাবুয়েকে নিয়ে আফগানিস্তানের পূর্ণাঙ্গ সিরিজ পাকিস্তান ক্রিকেটের বিশৃঙ্খলা ও আকিব জাভেদের ভূমিকা নিয়ে বিস্ফোরক জেসন গিলেস্পি সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিলেটের ৪ প্রবাসীর মৃত্যু বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কেনায় স্বচ্ছতা নিয়ে আইনি নোটিস ২০৩০ বিশ্বকাপ: নিরাপত্তা ব্যবস্থা জোরদারে স্পেনের সাথে কাতারের নতুন চুক্তি বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য বিগত সরকারের অদূরদর্শিতাকে দায়ী করলেন স্বরাষ্ট্রমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর: গঙ্গার পানিবণ্টন চুক্তির নবায়ন নিয়ে জোর তৎপরতা

কাতারের আল খোরে মরিয়ম বিনতে মোহাম্মদের স্মরণে চালু হলো ফ্রি কোরআন হিফজ কেন্দ্র

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

মায়ের প্রতি গভীর ভালোবাসা ও তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে কাতারের আল খোর শহরে একটি অনন্য উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়াত সমাজসেবী মরিয়ম বিনতে মোহাম্মদ আল-বনেইদ আল-মোহান্নাদির স্মরণে ‘মরিয়ম বিনতে মোহাম্মদ আল-বানাঈদ আল-মেহন্দি সেন্টার ফর মেমোরাইজিং দ্য হোলি কোরআন ফর উইমেন’ নামে একটি বিশেষ কোরআন শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। আজ ১ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে এই কেন্দ্রের কার্যক্রম শুরু হয়েছে।

মরিয়ম বিনতে মোহাম্মদ আল-বনেইদ আল-মোহান্নাদি তাঁর জীবন মানবসেবা ও দাতব্য কাজে উৎসর্গ করেছিলেন। তাঁর মৃত্যুর পর পরিবার এই শোককে শক্তিতে রূপান্তর করে সদকায়ে জারিয়া হিসেবে এই ইসলামিক সেন্টারটি গড়ে তুলেছে। পরিবারটির প্রত্যাশা, এই সেন্টারে পবিত্র কোরআন শিক্ষা ও তেলাওয়াতের প্রতিটি মুহূর্ত মরহুমার আমলনামায় অবিরাম নেক আমল হিসেবে যুক্ত হবে এবং তাঁর সদকায়ে জারিয়ার ধারা অব্যাহত থাকবে।

আল খোর অঞ্চলের স্থানীয় নারী ও তরুণীদের জন্য দ্বীনি শিক্ষা সহজলভ্য করার লক্ষ্যে এই সেন্টারের সকল কোর্স সম্পূর্ণ বিনামূল্যে পরিচালনা করা হচ্ছে। বয়স নির্বিশেষে যেকোনো নারী ও কিশোরী এখানে নাম নিবন্ধন করতে পারবেন। নিজস্ব গতিতে পবিত্র কোরআন তেলাওয়াত ও হিফজ করার জন্য এখানে আধুনিক ও সুবিন্যস্ত পঠন-পাঠন ব্যবস্থা রাখা হয়েছে।

কাতারের আল খোর শহরের এই নতুন কেন্দ্রটি স্থানীয় নারী সমাজের আধ্যাত্মিক ও নৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে স্থানীয় নারীরা পবিত্র কোরআনের শিক্ষার সাথে নিজেদের সম্পৃক্ত করার এক চমৎকার সুযোগ পেলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun