কাতারের প্রতিরক্ষা ও প্রযুক্তিগত শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠিত ‘তামিম বিন হামাদ সামরিক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’-এর জন্য উচ্চপর্যায়ের বোর্ড অব ট্রাস্টিজ নিয়োগ দিয়েছেন দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। জারিকৃত আমিরি ডিক্রি নং (৩৭)-এর মাধ্যমে এই পর্ষদ গঠন করা হয়েছে। নতুন ডিক্রি অনুযায়ী, কাতারি সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ বোর্ডের চেয়ারম্যান এবং প্রতিরক্ষামন্ত্রী ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
বোর্ড অব ট্রাস্টিজের সদস্যরা হলেন
ডিক্রিতে আরও বলা হয়েছে, বোর্ডের চেয়ারম্যান প্রয়োজনে অন্যান্য অভিজ্ঞ ও যোগ্য ব্যক্তিদের এই বোর্ডে অন্তর্ভুক্ত করতে পারবেন। সরকারি গেজেটে প্রকাশের তারিখ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। দেশের সামরিক ও প্রযুক্তিগত শিক্ষার প্রসারে এবং প্রতিরক্ষা বিষয়ক গবেষণাকে আরও সমৃদ্ধ করতে এই নতুন বোর্ড ও বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।