1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
তথ্য অধিকার আইন সম্পর্কে জানেন মাত্র সাড়ে ১০ শতাংশ এয়ার অ্যাস্ট্রার বহরে নতুন উড়োজাহাজ, তিন মাসেই সক্ষমতা দ্বিগুণ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ক্যাশলেস লেনদেনে কোনো ফি কাটবে না: অর্থমন্ত্রী সেপ্টেম্বরে ৮.৫৪ শতাংশ বেড়েছে বাংলাদেশের পণ্য রপ্তানি ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু বাংলাদেশের সেপ্টেম্বরে দেশের রপ্তানি আয় ৮.৫৪ শতাংশ বেড়েছে অপহরণের অভিযোগের পর ফেসবুক লাইভে কলেজছাত্রীর বক্তব্য, ‘স্বেচ্ছায় স্বামীর সঙ্গে এসেছি’ প্রত্যুষার মৃত্যুর দশ বছর পর মামলার গুরুত্বপূর্ণ রায় শুক্রবার ঢাকায় পৌঁছাবে রূপপুরের ইউরেনিয়াম, চূড়ান্ত প্রস্তুতি বিদ্যুৎ উৎপাদনে

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু বাংলাদেশের

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচেই শক্তিশালী ইংল্যান্ডের মোকাবিলা করবে। আগামী ৮ অক্টোবর মাঠে গড়াবে বাংলাদেশ ও ইংল্যান্ডের এই ম্যাচটি। এবারের বিশ্বকাপে বাংলাদেশ জায়গা পেয়েছে ‘বি’ গ্রুপে, যেখানে তাদের সঙ্গী হিসেবে আছে নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, স্বাগতিক দক্ষিণ আফ্রিকা এবং সুপার সিরিজ থেকে উঠে আসা একটি দল। অন্যদিকে ‘এ’ গ্রুপে ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, আফগানিস্তান, জিম্বাবুয়ে ও অপর একটি সুপার সিরিজ বিজয়ী দল প্রতিদ্বন্দ্বিতা করবে। এর ঠিক পরের দিন, অর্থাৎ ৮ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ দল। নতুন রূপের বিশ্বকাপে প্রথমে হবে তিন দলের ‘সুপার সিরিজ’। ১৪ দলের এই বিশ্বকাপে হবে সব মিলিয়ে ৫৭ ম্যাচ।

বিশ্বকাপের এই আসরটি শুরু হবে আগামী বছরের ২ অক্টোবর সুপার সিরিজের ম্যাচ দিয়ে। মূল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে ৭ অক্টোবর কেপটাউনে, যেখানে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। টুর্নামেন্টের সবচেয়ে প্রতীক্ষিত ভারত-পাকিস্তান লড়াইটি অনুষ্ঠিত হবে ১০ অক্টোবর জোহানেসবার্গে। সুপার সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২, ৪ ও ৬ অক্টোবর। বিজয়ী দলগুলো এরপর মূল গ্রুপ পর্বে খেলার সুযোগ পাবে। ১০ অক্টোবর জোহানেসবার্গে একে অন্যকে মোকাবিলা করবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

প্রায় ২৪ বছর পর পুরুষদের ওয়ানডে বিশ্বকাপের আসর বসছে আফ্রিকার মাটিতে। মোট ১৪টি দল নিয়ে আয়োজিত এই বৈশ্বিক টুর্নামেন্টে সব মিলিয়ে ৫৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের ম্যাচগুলো আয়োজন করা হবে ১২টি ভেন্যুতে। এর মধ্যে দক্ষিণ আফ্রিকায় ৮টি, জিম্বাবুয়েতে ৩টি এবং নামিবিয়াতে একটি ভেন্যুতে খেলা হবে। টুর্নামেন্টের পর্দা নামবে ২১ নভেম্বর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun