1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

সম্মানসূচক ডক্টরেট পাচ্ছেন লিওনেল মেসি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

ফুটবল ক্যারিয়ারে বিশ্বকাপ, কোপা আমেরিকা এবং ফিনালিসিমার মতো অসংখ্য শিরোপা জিতেছেন লিওনেল মেসি। তবে এবার মাঠের অর্জনের বাইরে সম্পূর্ণ ভিন্ন এক উচ্চতায় পৌঁছাতে যাচ্ছেন এই আর্জেন্টাইন মহাতারকা। ফুটবলের জাদুকরের গায়ে এবার যুক্ত হতে যাচ্ছে ‘ডক্টর’ উপাধি। বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয় তাদের সর্বোচ্চ সম্মানসূচক ডিগ্রি ‘ডক্টর অনোরিস কাউসা’ মেসির হাতে তুলে দেওয়ার আনুষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। ককপিটে ছুরিকাঘাত: ইসরায়েলগামী সব ফ্লাইট সাময়িক স্থগিত করল ফ্লাইদুবাই। তার বিনয় ও দীর্ঘ পথ পেরিয়ে আসার অধ্যবসায়কেও বিশেষভাবে তুলে ধরা হয়েছে। আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল। মেসির চোখধাঁধানো ফ্রি-কিক গোলের পরও হারল মায়ামি।

বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পরিষদের সর্বসম্মত অনুমোদনের মাধ্যমে এই সম্মাননা নিশ্চিত করা হয়েছে। মেসিকে এই মর্যাদা দেওয়ার পেছনে শুধুমাত্র তার মাঠের সাফল্যকে গুরুত্ব দেওয়া হয়নি; বরং তার অদম্য অধ্যবসায়, বিনয়ী ব্যক্তিত্ব এবং আর্জেন্টিনার জাতীয় পরিচয় ও সংস্কৃতির দূত হিসেবে তার অনন্য অবদানকে স্বীকৃতি জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়টির প্রধান রিকার্দো গেলপি মেসিকে আর্জেন্টিনার জাতীয় পরিচয়ের একটি বড় উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন। ট্রফির সংগ্রহে তার আর কী-ই বা যোগ হওয়ার বাকি আছে। মেসির উৎকর্ষ, অধ্যবসায়, বিনয় এবং আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে তার দায়বদ্ধতার স্বীকৃতি হিসেবেই দেওয়া হচ্ছে এই সম্মাননা।

আগামী ৬ অক্টোবর ৩৯ বছর বয়সী মেসির হাতে সম্মানসূচক ডক্টরেটের সনদ তুলে দেওয়া হবে। দিনটি একই সঙ্গে তার ক্যারিয়ারের আবেগঘন বিদায়েরও দিন। কারণ, ওই দিনই বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচে জাতীয় দলের জার্সিতে শেষবার মাঠে নামবেন তিনি। এটি হতে যাচ্ছে তার দেশের হয়ে ২০৮তম এবং শেষ আন্তর্জাতিক ম্যাচ। পাকিস্তানের কাছে হেরে সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের। যুক্তরাষ্ট্রের শুল্ক ছাড়ে দেশের ওষুধ শিল্পের লাভ ‘সীমিত’।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া জানিয়েছেন, ফুটবল বিশ্বের এই মহানায়ককে তার প্রাপ্য সম্মানের সাথে বিদায় জানানোর লক্ষ্যেই এই বিশেষ ম্যাচটির আয়োজন করা হয়েছে। দীর্ঘ দুই দশকের বেশি সময়ের ক্যারিয়ারে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে তিনি ২০২২ বিশ্বকাপ, ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা এবং ২০২২ সালের ফিনালিসিমার ট্রফি জিতেছেন।

বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের হৃদয়ে নিজের আসন পাকাপোক্ত করা মেসি মাঠের পাশাপাশি ব্যক্তিগত জীবন ও আচরণেও অনুকরণীয়। বিশ্ববিদ্যালয়ের এই সম্মাননা তার বর্ণাঢ্য কর্মজীবনের এক ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকবে। ফলে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি পরিহিত মেসির জন্য ৬ অক্টোবর দিনটি ডক্টর উপাধি গ্রহণ এবং আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর এক স্মরণীয় ক্ষণ হিসেবে ইতিহাসের পাতায় লেখা থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun