1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম
দেশের চার অভ্যন্তরীণ বিমানবন্দরে যাত্রী কমেছে আশঙ্কাজনক হারে শ্রমিকের অধিকার রক্ষা ও কর্মসংস্থানই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন তিন সিটির উন্নয়ন ও অবকাঠামো প্রকল্পে ৫ হাজার কোটি ইরান যুদ্ধে মার্কিন বাহিনীর ৮১টি যুদ্ধযান ক্ষতিগ্রস্ত ও ধ্বংস অস্ট্রেলিয়ায় চার বছরে ৬.৫ লাখ অস্থায়ী ভিসা বাতিলের ঘোষণা শৃঙ্খলাভঙ্গ: নিজের কঠোর শাস্তির আবেদন রোনালদোর পাঁচ পাতার চিঠিতে জেট ফুয়েলের দাম বৃদ্ধিতে চাপে দেশের বিমান পরিবহন খাত রসায়নে নোবেল জয় জাপান ও ফ্রান্সের দুই বিজ্ঞানীর দিল্লিতে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর উচ্চপর্যায়ের বৈঠক কুড়িগ্রামে দুই ইউএনওর বিরুদ্ধে শিক্ষক বদলিতে অনিয়মের অভিযোগ

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ১৪ ঘণ্টাতেও তদন্ত কমিটি গঠনহীন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিকদের ওপর হামলার ঘটনার ১৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো তদন্ত কমিটি গঠন করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল রোববার রাত সাড়ে আটটার দিকে সংঘটিত এ হামলায় চার সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে রয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি আরিফ উজ্জামান কোরবানি, আগামীর সময়ের জাহিদুল ইসলাম, ডেইলি স্টারের নূর আহসান মৃদুল এবং সমকালের মাঈনুল ইসলাম রাজু। এদিকে হামলার ঘটনার পর ১৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো তদন্ত কমিটি গঠন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিকেরা।

রোববার রাতের ওই হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি আহসান হাবিবসহ আরও কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ঘটনার পরপরই সাংবাদিকরা হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের, গ্রেপ্তার এবং শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত মামলা করার আশ্বাসে তারা সে সময় কর্মসূচি থেকে সরে আসলেও এখনো দাবি পূরণ না হওয়ায় নতুন করে আন্দোলনের ঘোষণা দিয়েছেন। এর অংশ হিসেবে সোমবার বেলা ১১টায় রবীন্দ্র ভবনের সামনে মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে।

তদন্ত কমিটি গঠন না হওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ জানিয়েছেন, উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম বর্তমানে ক্যাম্পাসে নেই। বিকেলে উপাচার্য ক্যাম্পাসে ফেরার পর তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানান তিনি। অধ্যাপক ড. মামুনুর রশীদ বলেন, ভিসি ক্যাম্পাসে নেই, বিকেলে ফিরলে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।

হামলার প্রতিবাদে সাংবাদিকরা বেশ কিছু সুনির্দিষ্ট দাবি জানিয়েছেন। এর মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা দায়ের করা, দুপুর ১২টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার নিশ্চিত করা, হামলায় জড়িত শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিল এবং সাবেক শিক্ষার্থীদের সনদ বাতিলের দাবি। এছাড়া যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন, এমন অভিযুক্ত ব্যক্তিদের ক্যাম্পাসে প্রবেশ স্থায়ীভাবে নিষিদ্ধ করারও দাবি জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun