1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
অবসরপ্রাপ্তদের অভিজ্ঞতা কাজে লাগাতে যাত্রা শুরু রিটায়ারএক্সপার্টের মতিঝিলের ঐতিহাসিক ‘বাংলার বাণী’ ভবন এখন কার দখলে? ঢাকা-৫ আসনের উন্নয়ন প্রকল্পে প্রধানমন্ত্রীকে জামায়াত এমপির ধন্যবাদ এপ্রিল-জুন প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধিতে ঊর্ধ্বগতি ৪.৬০ শতাংশ দেশের চার অভ্যন্তরীণ বিমানবন্দরে যাত্রী কমেছে আশঙ্কাজনক হারে শ্রমিকের অধিকার রক্ষা ও কর্মসংস্থানই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন তিন সিটির উন্নয়ন ও অবকাঠামো প্রকল্পে ৫ হাজার কোটি ইরান যুদ্ধে মার্কিন বাহিনীর ৮১টি যুদ্ধযান ক্ষতিগ্রস্ত ও ধ্বংস অস্ট্রেলিয়ায় চার বছরে ৬.৫ লাখ অস্থায়ী ভিসা বাতিলের ঘোষণা শৃঙ্খলাভঙ্গ: নিজের কঠোর শাস্তির আবেদন রোনালদোর পাঁচ পাতার চিঠিতে

শিক্ষাখাতে দেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

দেশের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় বাজেটে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, আগামী পাঁচ বছরে এই খাতের বাজেট ধীরে ধীরে আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে সরকারের। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ৫ অক্টোবর সোমবার বিশ্ব শিক্ষক দিবসের এক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা এ বছরই নতুন সিলেবাস অনুযায়ী পাঠ্যপুস্তক পাচ্ছে। কোনো শিশু যাতে শিক্ষাবঞ্চিত না থাকে, এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এ সময় কারিগরি ও ব্যবহারিক জ্ঞান অর্জনকে অপরিহার্য হিসেবে উল্লেখ করে তিনি জানান, বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী শিক্ষাদানের কৌশল পরিবর্তন করতে হবে।

শিক্ষকতা পেশা নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, উপায়হীন বিকল্প পেশা হওয়া উচিত নয় শিক্ষকতা। এছাড়া সময়ের চ্যালেঞ্জ কার্যকরভাবে মোকাবিলা করার লক্ষ্যে টিচার্স ট্রেনিং কলেজগুলোকে আরও আধুনিকায়ন করার ওপর জোর দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun