1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
৪০ লাখ শিক্ষার্থীর পাঠদানে প্রযুক্তির ছোঁয়া দিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ গাজীপুরে ফ্লাইওভারের ওপর মোটরসাইকেলে আগুন, পালাল দুর্বৃত্তরা নিরাপদ গাজীপুর গড়তে পুলিশ-সাংবাদিকদের একসঙ্গে কাজ করার আহ্বান নতুন জিএমপি কমিশনারের গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ছুটি ঘোষণা ১২ কারখানায় গাজীপুরে বাসের পর এবার মহাসড়কের পাশে দাঁড়ানো কাভার্ড ভ্যানে আগুন গাজীপুরের চন্দ্রায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন পোশাকশিল্পে ন্যায্য রূপান্তর: নারী শ্রমিকদের কথা তুলে ধরতে সাংবাদিকদের কর্মশালা গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকেরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মজুরি নিয়ে অসন্তোষ, গাজীপুরে আবারও উত্তাল শিল্পাঞ্চল জীবননগরে ডিএনসির অভিযান, গাঁজাসহ আটক ১

সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলি সামরিক তৎপরতার নিন্দা কাতার ও জর্ডানের

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলি সামরিক বাহিনীর অব্যাহত অনুপ্রবেশ এবং বিতর্কিত সামরিক অবকাঠামো ‘সোফা ৫৩’-এর নির্মাণকাজ নতুন করে শুরু করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কাতার ও জর্ডান। রবিবার (৪ অক্টোবর) আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে মধ্যপ্রাচ্যের এই দুই দেশের উদ্বেগের বিষয়টি উঠে আসে। রোববার (৪ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদসংস্থাগুলোর প্রকাশিত প্রতিবেদন থেকে মধ্যপ্রাচ্যের এ দুই দেশের আনুষ্ঠানিক উদ্বেগের বিষয়টি জানা গেছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, কুনেইত্রার গ্রামীণ এলাকায় ইসরায়েলের এই সামরিক তৎপরতা সিরিয়ার সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত। একইসঙ্গে এটি আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য এক বড় ধরনের হুমকি হিসেবে গণ্য করছে দোহা।

জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও ইসরায়েলি পদক্ষেপের কঠোর সমালোচনা করেছে। তাদের বিবৃতিতে বলা হয়, সোফা ৫৩ প্রকল্প নিয়ে কার্যক্রম পরিচালনা আন্তর্জাতিক নিয়মকানুনের চরম লঙ্ঘন এবং সিরিয়ার অভ্যন্তরীণ ভূখণ্ডের ওপর অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ। এই ধরনের কর্মকাণ্ড আঞ্চলিক স্থিতিশীলতাকে ব্যাহত করছে বলে দেশটি মত প্রকাশ করে।

‘সোফা ৫৩’ বা স্থানীয়ভাবে পরিচিত ‘দ্য গ্রেট স্টর্ম’ হলো একটি সামরিক সড়ক, উঁচু মাটির বাঁধ ও পরিখা সংবলিত বিশেষ নিরাপত্তা বলয়। ১৯৭৪ সালের সামরিক প্রত্যাহার ও যুদ্ধবিরতি চুক্তির আওতাভুক্ত বাফার জোনের ভেতরে ২০২২ সাল থেকে সিরিয়ার কুনেইত্রা অংশে ইসরায়েল এই অবকাঠামো তৈরির কাজ চালিয়ে যাচ্ছে। সম্প্রতি সেখানে নতুন করে নির্মাণ ও সামরিক তৎপরতা শুরু হওয়ায় আরব বিশ্বের এই দুই দেশ তীব্র প্রতিক্রিয়া দেখাল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun